আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের দুই মাসের মাথায় উধাও স্ত্রী, টাকা-কাগজপত্র নিয়ে নিখোঁজের অভিযোগ চীনা নাগরিকের



চ্যানেল ভোলা: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক। অভিযোগের বিষয়ে সোমবার (২২ জুন) রাতে ফুলবাড়ী থানায় যান তিনি।
অভিযোগকারী চীনা নাগরিকের নাম আন হংওয়েই। তার দাবি, স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় আন হংওয়েইয়ের সঙ্গে পরিচিত হন। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
বিয়ের পর চীনা স্বামীকে নিয়ে মোর্শেদা গ্রামের বাড়িতে এলে তাকে দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। বিদেশি জামাইকে একনজর দেখতে তখন এলাকায় ভিড়ও জমে।
তবে বিয়ের মাত্র দুই মাসের মাথায় সেই সম্পর্কেই দেখা দিয়েছে নাটকীয় মোড়। আন হংওয়েই অভিযোগ করেন, তার স্ত্রী নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। এরপর থেকেই তিনি স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে জানা গেছে। তাই অভিযোগকারীকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভাষাগত সমস্যার কারণে চীনা নাগরিকের বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। তবে ইশারার মাধ্যমে তিনি অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন।
ঘটনার সত্যতা যাচাই ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে প্রয়োজনীয় তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশন টি. বি. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাব

1

চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি

2

১৫ টাকায় চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

3

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট

4

মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

5

অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?

6

ভোলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

7

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সা

8

সীমান্ত নয়, কেরানীগঞ্জেই ইয়াবা কারখানা; মূলহোতাসহ গ্রেপ্তার

9

ব্রেন টিউমারের ৫ লক্ষণ

10

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

11

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

12

চরফ্যাশনের কুকরী-মুকরী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে

13

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক ভাঙনে যোগাযোগ বিচ্ছি

14

ঘুষের ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্য

15

বাংলা বলায় ভারতীয় মুসলিম নারীকে ঠেলে পাঠানো হলো বাংলাদেশে

16

৭ মাসের শিশুকে ফিরে পেলেন ১৩ বছরের মা!

17

স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

18

সরকার সবার আগে বাংলাদেশের পরিবর্তে দলীয়তন্ত্রকে প্রাধান্য দি

19

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

20