আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

 

Brother IT Digital

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ওখানে নিউ প্রপার্টি আছে, প্রপার্টি ওইখানে দুইটা পক্ষ আছে। ওইখানে আরেকজনের একটা জমিজমা আছে। এক পক্ষ যাইতে পারছে না। যে পক্ষ তার জমিতে যেতে পারছে না তারা লোকজন নিয়ে আসছে। আর এই দুই পক্ষে ঝামেলার মধ্যে পড়ে গেছে সালমান মুক্তাদিরের এই স্টুডিও। উনারা ওই লোকজন নিয়ে আসছে এসে ভাঙচুর করছে।

হামলার ঘটনায় কেউ আটক আছে কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা ঘটনাস্থল থেকে অপারেশন করে এখন পর্যন্ত তিনজনকে পাইছি। দেশি অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে।

এদিকে এ ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিওতে ভুক্তভোগী সালমান মুক্তাদির জানান, ক্লায়েন্টদের অনেক ফুটেজ ও শুটিংয়ের উপকরণ স্টুডিওতে ছিল। সেগুলো হারিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি কাজের ক্ষেত্রেও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

নিজের স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখিয়ে সালমান বলেন, ‘আমাদের স্টুডিও ডিস্ট্রয় হয়ে গেছে।’ তার দাবি, সৃজনশীল কাজ ও শিল্প-সংস্কৃতির জন্য এমন স্টুডিও দেশে খুব বেশি নেই। তার স্টুডিওটা নষ্ট হয়ে সামগ্রিক ক্ষতি হলো।

হামলার ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলে অভিযোগ করে সালমান বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন তোমরা আমার ড্রিমটা নষ্ট করছো?’

তবে সালমানের এই অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি। হামলার পরও কাজ বন্ধ করবেন না বলে জানিয়েছেন সালমান। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা রিলাক্স। এটা কিছুই না। আমরা এখানেই কাজ করব।’

সালমান জানান, স্টুডিওটি তার জন্য শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল না; এর সঙ্গে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান ও সৃজনশীল কাজ জড়িয়ে ছিল। তাই হামলায় স্টুডিওটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি থেমে যেতে চান না।

তার ভাষায়, ‘আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশ থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।’

হামলার ঘটনায় মামলা করার কথাও জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এবং হামলাকারীদের পরিচয়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিত

1

দৌলতখানে ৬ মাদকসেবী আটক

2

ঘরের পেছন থেকে স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

3

জ্বালানি সংকটের গুজব, রাতেই পেট্রল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ

4

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট

5

পাটওয়ারীকে গ্রেপ্তার করলেই বের হবে বাসে ককটেল মারছে কারা: র

6

৫০০ জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও কার্ড দেবে সরকার

7

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

8

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৫৪

9

এবারও দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

10

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

11

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

12

চাঁদেও নোয়াখালীর লোক আছে, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা

13

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

14

ধলীগৌরনগরে বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

15

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ, আতঙ্কে ভুক্ত

16

পে কমিশন পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্র

17

জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তন করলেন আর্জেন্টিনা সমর্থক

18

রুপির বিপরীতে টাকার বড় উত্থান: ভারতগামী বাংলাদেশিদের জন্য স্

19

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

20