আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেড় যুগেও সংস্কার হয়নি হাজারীগঞ্জের সড়ক, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

 

Brother IT Digital

মো. শিহাব আহমেদ, চরফ্যাশনভো: লার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে হাজী খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোল্লার দোকান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক দেড় যুগেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থীরা স্কুলে যাতায়াতের সময় প্রায়ই পিছলে পড়ে যায়। অনেক সময় বই-খাতাও কাদায় নষ্ট হয়ে যায়। এতে কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

শুধু শিক্ষার্থীরাই নয়, সড়কের দুই পাশে থাকা দুটি সরকারি আবাসন প্রকল্পের কয়েক হাজার বাসিন্দাও প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে কর্মজীবী মানুষ, নারী, শিশু ও বৃদ্ধদের নিত্যদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, অতীতে একাধিকবার সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হয়নি। ফলে বছরের পর বছর ধরে জনদুর্ভোগ বাড়লেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।

দ্রুত সড়কটি পাকা করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের বিস্ফোরক পোস্ট

1

সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার

2

সারাদেশের সরকারি সব কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরু

3

অভিন্ন প্রশ্নপত্রে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

4

ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্ম

5

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

6

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট

7

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

8

ভোলায় বাড়ছে ডেঙ্গু, আক্রান্তদের বড় অংশই ঢাকা-চট্টগ্রাম ফেরত

9

চট্টগ্রামে গোলটেবিল আলোচনা “টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্

10

ভোলায় কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ২৯৬ জ

11

নাসিরের কাঁধে চড়ে তামিমার ভালোবাসার দুষ্টুমি, মুহূর্তেই ভাইর

12

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন নিয়ে সুখবর

13

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

14

এমপিদের ফোন হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে: নূরুল ইসলাম মনি

15

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

16

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

17

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

18

সেতু নিয়ে ভোলার মানুষকে বিভক্ত করবেন না: তথ্য মন্ত্রী পার্থ

19

শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন

20