আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

 

Brother IT Digital

২৮০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৭৭ জন, বিজয়ী ফারুক-মহিবুল্লাহসহ পাঁচ প্রার্থী

ভোলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের হাট বাজারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৮০ জন ভোটারের মধ্যে ২৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৭০টি ভোট বৈধ ও ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

তিন বছর মেয়াদি কার্যকরী কমিটির বিভিন্ন পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে আনারস প্রতীকের মোহাম্মদ ফারুক ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আম প্রতীকের মো. নাছির উদ্দিন পেয়েছেন ১১৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে বল প্রতীকের মো. মহিবুল্লাহ ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা-চাবি প্রতীকের মো. ইমরান হোসেন পেয়েছেন ৯৭ ভোট।

সহ-সভাপতি পদে চেয়ার প্রতীকের জিয়াউর রহমান ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মই প্রতীকের জাহিদ হাসান পেয়েছেন ১২০ ভোট এবং ছাতা প্রতীকের মো. ইউসুফ পেয়েছেন ১১ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ঈগল প্রতীকের মো. রুবেল ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের মো. শরীফ পেয়েছেন ১০৫ ভোট। অপর প্রার্থী হাঁস প্রতীকের মো. ফিরোজ পেয়েছেন ১৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে মোটরসাইকেল প্রতীকের খলিলুর রহমান ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘড়ি প্রতীকের মো. রাকিব হোসেন পেয়েছেন ১১৬ ভোট।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যাংকের হাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যবসায়ী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেন। প্রার্থীদের সমর্থকরাও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও যোগাযোগের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মো. রাইহান, আল-আমীন, হোসেন ডাক্তার ও মো. শামীম। তাঁদের সহযোগিতা করেন বাবুল।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটাররা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

1

এনসিপির গাড়িবহর আটকে দিলো পুলিশ, নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি

2

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত আবুল খায়ের, সাহায্যের আবেদন

3

যে ফল নিয়ে আনন্দ করার কথা, সেটিই এখন রেজার পরিবারের বেদনা

4

ট্রাম্প-মেলানিয়ার দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা

5

ভোলায় অবৈধ তেলের গোডাউনে অগ্নিকাণ্ড

6

লালমোহনে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে গিয়াস উদ্দিনের মতবিনিময়

7

১১ বছরের শিশুর বিয়ে, বর-কনের বাবা-ঘটকের কারাদণ্ড

8

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

9

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র

10

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

11

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

12

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

13

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

14

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

15

আমার সুস্থ বাচ্চা হেঁটে হেঁটে হাসপাতালে আসছে, ওরা মাইরা ফেলল

16

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

17

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

18

আগামী ৫০ বছরেও আ.লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ: বিএনপির এমপি

19

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলায় এনসিপির নিন্দা

20