আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে শেকৃবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 

Brother IT Digital

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের বেগম রোকেয়া সরণী অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির কয়েক’শ শিক্ষার্থী এই সড়ক অবরোধ করেন। এর আগে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জড়ো হতে থাকেন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে ‘সচিবালয় স্থানান্তর মানি না মানব না’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘টেক ব্যাক টেক ব্যাক’।

অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির ৮২তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী রাফিউর রহমান রোহান বলেন, তাঁরা চান না, সচিবালয় এখানে স্থানান্তরিত হোক। সচিবালয় এখানে স্থানান্তরিত হলে এলাকাটির পরিবেশ নষ্ট হবে বলে তাঁরা ধারণা করছেন।

আবির নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের গবেষণার জন্য মাঠ পর্যন্ত নেই। এই মাঠটি আগেও আমাদের ছিল। তাই মাঠের মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করছেন। তবে তাঁরা কথা দিয়েছেন, কোনো প্রকার সহিংস আচরণ বা ভাঙচুরের মতো কাজ করবেন না।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন, তখন সেখানে একাত্মতা জানান সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন করে যাব। যাঁরা বুঝতে পারছেন না, এই এলাকায় সচিবালয় হলে পরিবেশের কতটা ক্ষতি হবে, তাঁদের আমরা বোঝানোর চেষ্টা করে যাব।’

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। এর অংশ হিসেবে গতকাল বুধবার সকালে মাঠে দুটি মেলার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের নিবৃত্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে নেয়।                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে মাত্র ১৪৩ টাকায় কেনা যাবে বাড়ি!

1

আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস

2

বডি স্প্রের তীব্র ঘ্রাণে অসুস্থ ১৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্

3

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

4

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার সিদ্ধ

5

যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চা

6

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

7

হার্টে ছিদ্র, টাকার অভাবে চিকিৎসা বন্ধ ১৬ মাসের রোজার

8

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

9

টানা দুই দফা কমার পর আজ যে দামে মিলছে স্বর্ণ

10

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

11

চাকরি জাতীয়করণের দাবিতে লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের সম্মে

12

কল সাইট, ভুয়া নিয়োগপত্র: ব্র্যাক স্কুলে চাকরির নামে প্রতার

13

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ

14

আমি মেম্বার হলে জনগণের উপকার করবো: জুয়েল

15

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারে

16

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন

17

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্র

18

ক্যানসার, স্ট্রোক ও অন্ধত্ব: লালমোহনে একই পরিবারের চার সদস্য

19

হত্যার পর সেই বাড়িতে গোসল, খেজুর-শসাও খান দুজন

20