আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে ৩০ লাখ টাকার চেক প্রতারণা মামলায় সিরাজ মোল্লাকে কারাদণ্ড ও অর্থদণ্ড

 

Brother IT Digital

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ৩০ লাখ টাকা আত্মসাৎ ও চেক প্রতারণার মামলায় মো. সিরাজ মোল্লা (৫১) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর-২০২৬) লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দেন।

সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ায় ব্যবসায়ী মো. সিরাজ মোল্লার সঙ্গে আলহাজ্ব মো. মফিজুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিশ্বাস করে মফিজুর রহমান সিরাজকে তার আইসক্রিমসহ অন্যান্য ব্যবসার প্রয়োজনে নগদ ও চেকের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা ধার দেন। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে সিরাজ নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে চাপে পড়ে তিনি ২০২১ সালের ২১ মার্চ উত্তরা ব্যাংক লিমিটেডের লালমোহন শাখার নিজ সঞ্চয়ী হিসাবের (হিসাব নং- ১১১০০১১২১৬০৪) বিপরীতে ৩০ লাখ টাকার একটি চেক (নং- ৩৯৭৯৯৩৯) প্রদান করেন। মফিজুর রহমান ওই দিনই চেকটি নগদায়নের জন্য রূপালী ব্যাংক লিমিটেডের লালমোহন শাখায় জমা দেন। কিন্তু সিরাজের ব্যাংক হিসাবে পর্যাপ্ত তহবিল না থাকায় এবং হিসাবটি বন্ধ থাকায় ২৩ মার্চ চেকটি ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়। বিষয়টি সিরাজকে জানালে তিনি টাকা ফেরত না দিয়ে উল্টো ছলচাতুরী ও হুমকি-ধামকি দিতে থাকেন। চেক ডিজঅনার হওয়ার পর ২০২১ সালের ১২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে সিরাজ মোল্লাকে রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়, যা ১৮ এপ্রিল তিনি গ্রহণ করেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় মফিজুর রহমান লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় একটি মামলা (নং-১৫৮/২১) দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত অভিযুক্ত সিরাজ মোল্লাকে ১ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

এদিকে, পাওনা টাকা চাওয়ায় সিরাজ মোল্লা উল্টো মফিজুর রহমানকে ঘায়েল করতে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। তবে আদালতে সেসব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় মামলাগুলো খারিজ হয়ে যায়।

অপরদিকে, অবৈধ আইসক্রিম কারখানা ও চরম জনস্বাস্থ্য ঝুঁকি আর্থিক প্রতারণার পাশাপাশি সিরাজ মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে শিশুদের আইসক্রিম ও ‘রোবো’ (বরফজাত খাদ্য) তৈরি ও বাজারজাত করার অভিযোগ রয়েছে।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একাধিকবার তার কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছে। এছাড়া লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটিকে জরিমানা এবং কারখানার ম্যানেজারকে কারাদ- প্রদান করেন।

কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের বারবার অভিযানের পরও অদৃশ্য শক্তির বলে ও আইনকে তোয়াক্কা না করে কারখানাটি সচল রাখা হয়েছে। সেখানে ক্ষতিকর ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তৈরি করা নি¤œমানের আইসক্রিম খেয়ে এলাকার শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও দণ্ডিত আসামির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার নতুন পাসপোর্ট নিয়ে কোনো মন্তব্য নেই: পররাষ্ট্র সচিব

1

শ্রেষ্ঠ যুব সংগঠক অ্যাওয়ার্ড পেলেন ভোলার ছেলে শাফায়াত

2

ভোলার গরিবের দুবাইয়ে কাশফুলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভ

3

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণা

4

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ

5

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

6

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

7

মনপুরায় সড়কের বেহাল দশা, ৫ বছরেও হয়নি পাকা; দুর্ভোগে হাজারো

8

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

9

সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্

10

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

11

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

12

ভোলা সদর উপজেলা যুবদল নেতা বেলাল হোসেনের দলীয় পদ স্থগিত

13

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

14

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্র

15

ভোলায় বাড়ছে ডেঙ্গু, আক্রান্তদের বড় অংশই ঢাকা-চট্টগ্রাম ফেরত

16

দৌলতখানে মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা উৎ

17

পাটওয়ারীকে গ্রেপ্তার করলেই বের হবে বাসে ককটেল মারছে কারা: র

18

বাংলাদেশ থেকে কবে দেখা যাবে সূর্যগ্রহণ? জানুন তারিখ ও সময়

19

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

20