আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি

 

Brother IT Digital

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘২০২৪-এর জুলাই মাসে আবু সাঈদের বুকে গুলি করা হয়েছিল। বাংলাদেশ একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে, আশা-ভরসা নিয়ে একত্রিত হয়েছিল। যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে বিএনপি।’

আজ শনিবার বিকেল ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত পথসভায় নাসীরুদ্দীন এসব কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘তাঁরা আমাদের বলেছিল বাংলাদেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে, ১৪০০ হত্যাকাণ্ডের বিচার হবে, আজাদীর স্বপ্নপুরুষ ওসমান হাদি হত্যার বিচার হবে, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমরা যখন বিচারের আশায় বসে থাকলাম, আমাদের বিএনপির ভাইয়েরা থানায় গিয়ে ওসি সাহেবকে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার না করতে ধরনা দেয়।’

নাসীরুদ্দীন আরও বলেন, ‘আমরা বলেছি, আমরা জনগণের কাছে যাব। আমরা আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হব না। টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না, ভারতের সঙ্গে সমঝোতা করব না, বাংলাদেশকে তৈরি করতে চাই, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আলেম এবং হিন্দু ভাইদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে চাই। বাংলাদেশ পুলিশ সংস্কার করতে চাই, মিলিটারি সংস্কার করতে চাই, অর্থনৈতিক সংস্কার করতে চাই। উত্তরাঞ্চলবাসীর জীবনের ভাগ্যের উন্নয়ন করতে চাই।’

পথসভাটিতে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং) ডা. আব্দুল আহাদ, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন প্রমুখ। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ থেকে বাড়িয়ে ৮০ বছর

1

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে ভিন্ন পন্থা বেছে নিচ্ছ

2

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠ

3

পাহাড়ি রাস্তায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ভোলার জামির

4

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্প

5

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

6

আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

7

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

8

টয়লেটের ভেতর গোঙানি, তালা ভেঙে মিলল হাত-পা বাঁধা স্কুলছাত্রী

9

বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

10

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

11

শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, যেভাবে করবেন

12

১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে

13

৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, রয়েছে জলাবদ্ধতার সতর্কবার্ত

14

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

15

চরফ্যাশনে ভূমি বিরোধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ,

16

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

17

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

18

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা

19

‘হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়’—সংসদে ডেপুটি স্প

20