আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চার বছরের মেয়েকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

 

Brother IT Digital

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের এক শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার (৩১ জুলাই) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের মুহূর্তে ওই নারী তাঁর সঙ্গে থাকা প্রায় চার বছর বয়সী শিশুটিকে প্ল্যাটফর্মে রেখে হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন। চলন্ত ট্রেনের আঘাতে তিনি গুরুতর আহত হন। ত

ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর নাম নিলুফা বেগম (২৯)। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহিকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। দু'সন্তানের জননী নিলুফার যে বাচ্চাটি সঙ্গে ছিল তার নাম জামিয়া, বয়স ৩ বছর। নিরব (১০ ) পুত্র সন্তানকে বাড়িতে রেখে এসেছিল।

রেলওয়ে পুলিশ জানায়, নিহত নারীর কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।

দর্শনা হল্ট স্টেশনের জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই রফিক জানান, প্রাথমিক তদন্তে জেনেছি, মেয়েটি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিল। মানসিক অস্থিরতায় তিনি ট্রেনের নীচে ঝাঁপ দিয়েছেন। মরদেহ ময়না তদন্তের পর আজ শনিবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ ছিলনা।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

1

ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর

2

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

3

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

4

বোরহানউদ্দিনে ৩৩ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন পুরো ভোলা

5

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

6

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

7

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়াকড়ি, বন্ধ মেট্রো স্টেশন ও ইন্টারনেট

8

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার

9

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভা

10

ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্

11

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

12

বোরহানউদ্দিনে হকিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠ

13

৬ মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন

14

ভোলায় বন্ধুদের আয়োজনে বিনয় ভুষণের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

15

সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেইন, শঙ্কায়

16

খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভাঙার ঘোষণা খাদ্যমন্ত্রীর

17

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

18

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

19

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্প

20