আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা-চরফ্যাশন সড়কে বেপরোয়া সিএনজি প্রাণ গেল আরো একজনের

 

Brother IT Digital

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার মেশিনের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে তিন যাত্রী গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জসিম (২৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর পালিয়ে গেছেন অটোরিকশাচালক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথে ইদারার মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার মেশিনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার স্টেশন ইনচার্জ মো. খোরশেদ আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে জসিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়।

নিহত জসিম (২৮) চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম আলী আহম্মেদ মুন্সি।

দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন আমেনা বেগম (২০)। তাঁর বাড়ি লালমোহন পৌরসভার পাকা রাস্তার মাথায়। অপরজন হলেন হাবীব (৩২)। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তাঁদের শারীরিক অবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর সিএনজিচালক গাড়িটি ফেলে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির নিবন্ধন নম্বর ভোলা-থ-১১-০১৯৮।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে জসিম নামে একজনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। আহত রয়েছেন আরও দুজন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বোরহানউদ্দিনের বিভিন্ন সড়কে কিছু যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে যাত্রী ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে বেপরোয়া যান চলাচল বন্ধ, প্রশাসনের নিয়মিত নজরদারি এবং আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ভাঙ্গা কাঁচে দুই উ

1

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

2

১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

3

অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

4

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

5

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

6

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তো

7

ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

9

পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শি

10

ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা

11

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ

12

বউ প্রেমিকের বাড়ি, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্

13

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত

14

ভিজিএফের চাল নিয়ে অনিয়মের অভিযোগ, শতাধিক জেলের ক্ষোভ

15

মেঘনা নদীতে বিকল লঞ্চ, নারী-শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার

16

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

17

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

18

ভোলায় আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

19

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

20