আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোরহানউদ্দিনের হালিমা

 

Brother IT Digital

বোরহানউদ্দিন প্রতিনিধি: সংসার মানেই সুখ-দুঃখের অংশীদার হওয়া। বর্তমান সময়ে বিচ্ছেদের নানা খবরের ভিড়ে ভালোবাসার এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার হালিমা খাতুন। স্বামীর জীবন বাঁচাতে নিজের শরীর থেকে একটি কিডনি দান করে তিনি এখন এলাকাবাসী ও আত্মীয়স্বজনের মুখে প্রশংসিত হচ্ছেন।

কিডনি গ্রহীতা কবির মীর উপজেলার সাচড়া ইউনিয়নের বাথানবাড়ি গ্রামের দেলোয়ার মীরের বড় ছেলে। এই দম্পতির সংসারে দুটি অবুঝ শিশু সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত জুন মাসে হঠাৎ অসুস্থতা অনুভব করলে কবির মীরকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই সংবাদে ভেঙে পড়েন কবির ও তাঁর পরিবার। চিকিৎসকরা জানান, দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন করা না হলে তাঁর জীবন রক্ষা করা সম্ভব নয়।

এরপর থেকেই শুরু হয় কিডনিদাতার সন্ধান। কিন্তু শত চেষ্টার পরও মিলছিল না কোনো কিডনিদাতা। চরম হতাশায় যখন কবিরের জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম, ঠিক তখনই পরম মমতায় এগিয়ে আসেন তাঁর স্ত্রী হালিমা বেগম। তিনি ঘোষণা দেন স্বামীকে বাঁচাতে নিজের শরীর থেকেই কিডনি দেবেন তিনি।

কবির মীরের ছোট ভাই রিয়াজ মীর জানান, দীর্ঘ কয়েক মাস রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন কবির।

অবশেষে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বিশিষ্ট কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে হালিমা বেগমের শরীর থেকে একটি কিডনি সফলভাবে কবির মীরের শরীরে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

দুঃসময়ের ঝড়ে অনেকেই যখন ছেড়ে যাওয়ার পথ বেছে নেন, ঠিক সেই যুগে স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসার গল্প, মানবতা ও সাহসিকতার এক উজ্জ্বল হয়ে রইল।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার প্রতিবাদে মানববন্ধন

1

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

2

চাকরি দিচ্ছে বিকাশ, লাগবে না অভিজ্ঞতা

3

১৮ ঘণ্টার অভিযানে ফলস সিলিং থেকে গ্রেফতার প্রযোজক মামুন

4

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

5

হঠাৎ নাকের নথ গিলে ফেললেন অভিনেত্রী

6

মুসলিমদের পূজায় যাওয়া যাবে কি? যা বললেন আহমাদুল্লাহ

7

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

8

সৌদিতে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে যা আছে কনস্যুল

9

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

10

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

11

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

12

ভোলায় কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ২৯৬ জ

13

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কর

14

প্রথম ৬ মাসে ৪৬৪ অপতথ্যের শিকার বিএনপি সরকার

15

মনপুরায় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি

16

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

17

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

18

আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার

19

এলপিজির দাম বৃদ্ধি, জামায়াতের উদ্বেগ

20