আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে মধ্যরাতে ভাই ভাই বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার বোরহানউদ্দিন উপজেলার মজম বাজারে অবস্থিত ভাই ভাই বেকারিতে শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেকারিটির একাংশ পুড়ে যায় এবং ভেতরে থাকা বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেছেন, এ ঘটনায় তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

 ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বেকারির চুলার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 বেকারির মালিক মো. হাসান বলেন, “আমি ব্র্যাক ব্যাংক থেকে ১৬ লাখ টাকা ঋণ নিয়ে এই বেকারিটি গড়ে তুলেছি। এখানে প্রতিদিন ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন। আগুনে আমার বেকারির মেশিন, কাঁচামালসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। এখন আমি কীভাবে আবার ঘুরে দাঁড়াব, বুঝতে পারছি না।”

 বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রবিউল আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।”

 অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা

1

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

2

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

3

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

4

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

5

১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রাম অভিমুখে

6

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

7

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট

8

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার

9

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের

10

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, আলোচনায় কে

11

ভোলা কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৬ শিক্ষার্থী

12

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

13

ব্যাটারি চুরি করতে এসে শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাই আটক

14

নবম পে স্কেল নিয়ে সুখবর, মিলল নতুন তথ্য

15

৪৫ মাস পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

16

বিদ্যুতের নির্ভরযোগ্যতা বাড়াতে মনপুরায় নতুন প্রকল্প

17

ইতালিতে মাত্র ১৪৩ টাকায় কেনা যাবে বাড়ি!

18

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

19

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

20