আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

একনেকে ভোলার নদী ভাঙনরোধে বড় বাজেট পাশ হবে: পার্থ

 

Brother IT Digital

 ইব্রাহিম আকতার আকাশ: ভোলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

 সোমবার (২৭ জুলাই)  দুপুরে তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকার নদীভাঙন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।

 পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের নদীভাঙনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 এ সময় সংসদ সদস্য ভাঙন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পার্থ।

 পরিদর্শনকালে  আন্দালিব রহমান পার্থ বলেন,

“গত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু নদীভাঙন রোধে কোনো কার্যকর কাজ করেনি। কেয়ারটেকার সরকারের সময়ও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যার ফলে আজ ভোলার মানুষের এই দুর্ভোগ।”

 তিনি আরও বলেন, নদীভাঙন শুধু ভোলার মানুষের বসতভিটাই নয়, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও হুমকির মুখে ফেলেছে। তাই স্থায়ী সমাধান ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

“আমরা সরকার গঠন করেছি। ভোলাকে নদীভাঙন থেকে রক্ষা করা আমাদের অঙ্গীকার। আগামী একনেক বৈঠকে বড় বাজেট অনুমোদন হলে স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।”

 পরে পার্থ ভোলা সদরের আলীনগর ও ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাল খনন কাজ পরিদর্শন করেন। এ সময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাসসহ প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় এক নারীর বিরুদ্ধে যত অভিযোগ

1

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

2

সরকার সবার আগে বাংলাদেশের পরিবর্তে দলীয়তন্ত্রকে প্রাধান্য দি

3

দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপ

4

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘ

5

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

6

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৭.২০%, জিপিএ-৫ পেল ৪৭

7

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

8

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

9

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

10

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ

11

নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে

12

ঘাতক মানিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমোহনে মানববন্ধন ও বি

13

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

14

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

15

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন হয়নি : পার্

16

কিডনি রোগীদের জন্য বড় সুখবর

17

‘আকাশ থেকে নেমে ধরবে’ —ইনুকে ফোনে বলেছিলেন শেখ হাসিনা

18

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হা

19

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১

20