আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

 

Brother IT Digital

সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লিখেন, জুলাইয়ের ৯ দফার মধ্যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য চাপ দেয় শিবির। কিন্তু আব্দুল কাদের সে বিষয়ে সম্মত হয়নি। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের বিষয়ে দফা সংযুক্ত করা হয়। অথচ সেই শিবির এখন সবচেয়ে বড় লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন। 

জাতীয় নির্বাচনের সময় ডাকসুর বর্তমান ভিপিসহ ডাকসুর অধিকাংশ নেতারা দাঁড়িপাল্লার পক্ষে খ্যাপ মেরেছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, এখন আবার ডাকসুর ভিপি থাকা অবস্থায় সাদিক কায়েম শিবির থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান করেছে এবং জামায়াতের পক্ষ থেকে দক্ষিণের মেয়র প্রার্থী হয়েছেন! অথচ জুলাইয়ের সময় ও ছাত্র সংসদ নির্বাচনের আগে তারা লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ওয়াদা করেছিলো। কিন্তু এখন তারা ওয়াদা ভঙ্গ করে প্রকৃতপক্ষে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে।

সাদিক কায়েমও জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে জানিয়ে রাশেদ বলেন, সাদিক কায়েমের উচিত অনতিবিলম্বে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার জন্য ক্ষমা চাওয়া ও পদত্যাগ করা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছি

1

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশি: প্রধানমন্ত্রীর শোক

2

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

3

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

4

দেশে আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

5

চশমা ছাড়াই কোরআন পড়েন ১২৩ বছর বয়সী আব্বাস প্রামানিক

6

লালমোহনে নির্মাণের দুই মাসেই সড়কে ধস, দুর্ভোগে স্থানীয়রা

7

গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার

8

জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক

9

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

10

দেশে এত মেধাবী চিকিৎসক থাকতেও রোগীদের কেন বিদেশ যেতে হয়?

11

হাসিনার বক্তব্য দিল্লির ‘মাথাব্যথার’ কারণ হয়ে দাঁড়িয়েছে

12

ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

13

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক

14

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

15

জুলাই শহীদ দিবসে ভোলার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

16

স্বামীকে না জানিয়ে পকেট থেকে টাকা নেয়া জায়েজ? যা বলে ইসলাম

17

আজ পুলিশের সাথে এক কাপ কফি খাওয়ার দিন

18

ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

19

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হ

20