আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

 

Brother IT Digital

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মো. ছলিমুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত মোহাম্মাদিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১০ পিস ইয়াবাসহ মো. আলমগীর মাঝি (৫০) ও মো. নিজাম পন্ডিত (৩০)-কে হাতেনাতে আটক করা হয়।

আটক আলমগীর মাঝির বাড়ি চরটিটিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এবং নিজাম পন্ডিতের বাড়ি টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। তারা উভয়েই বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, মাদকের কারণে আমাদের তরুণ সমাজ দিন দিন বিপথে যাচ্ছে।

পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা চাই মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকুক। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

 বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারি বা মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি জনসাধারণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য স্থানীয় থানাকে জানাতে সবাইকে অনুরোধ করছি।

 তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে এবং প্রতিটি তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

1

খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভাঙার ঘোষণা খাদ্যমন্ত্রীর

2

ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চ

3

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

4

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

5

বউ প্রেমিকের বাড়ি, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্

6

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

7

চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক

8

১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতু

9

লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি, দাবি বিপিসির

10

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

11

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্প

12

সাপের কামড়ে চিকিৎসাধীন জেলে বাবলুর মৃত্যু

13

ভোলায় বাবার মামলায় ছেলে কারাগারে

14

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

15

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

16

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

17

মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়

18

বোরহানউদ্দিনে ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

19

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

20