আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

 

Brother IT Digital

বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের রুটির ভেতর একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টিফিন বিতরণের পর প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি ছিঁড়ে খেতে গেলে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। পরে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে তার শ্রেণিশিক্ষককে জানায়।

রুটিটি মুখে দেওয়ার আগেই ব্লেডটি চোখে পড়ায় কোনোরকম শারীরিক ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভুক্তভোগী প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বলেন, বিষয়টি জানার পরপরই গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এ ঘটনায় রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশন এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়ায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার সকালে আমি নিজে বিদ্যালয়টি পরিদর্শন করেছি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আইচায় মাদক কারবারির আত্মসমর্পণ, মুসল্লিদের মিছিল-উল্ল

1

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

2

পুরুষ নির্যাতন দমন কি আইন প্রয়োজন?

3

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

4

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

5

ভোলার চরফ্যাশন ধর্ষণচেষ্টা মামলায় মিথ্যা সাক্ষ্য না দেওয়ায়

6

দক্ষিণ আইচায় শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা ক

7

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

8

লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

9

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ; ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রা

10

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দ

11

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের কারণ জানালেন জুমা

12

দেশের পোলট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োট

13

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

14

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

15

এমপি হওয়ার পর দ্বিতীয়বারের মতো মনপুরায় যাচ্ছেন নূরুল ইসলাম ন

16

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন বাংলাদেশের

17

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে: আইনমন

18

তজুমদ্দিনে মায়ানমারে পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ

19

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

20