আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাদিক কায়েমকে কেন সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

 

Brother IT Digital

ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। একই সঙ্গে এসব বিষয়ে আলেমদের সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী এ নিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম ডাকসুতে সাদিক কায়েম জয়ী হওয়ার পরে। সারারাত সজাগ থেকে ফলাফলের দিকে চেয়েছিলাম। চাইলে যে কেউ আমার আইডিতে ঘুরে ঐ সময়ের পোস্টগুলো দেখতে পারেন।

তিনি লেখেন, ‘কারণ একটাই—এ বিজয়কে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী শক্তির বিজয় মনে করেছিলাম, নিজেদের বিজয় মনে করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের সূতিকাগার; জুলাই আন্দোলনও এই বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হইছে। তাই এখানে শিবিরের হাতে ক্ষমতা থাকা মানে দিল্লির জন্য বিশাল ভয়—আর সে কারণেই খুশি হয়েছিলাম।’

তিনি আরও লেখেন, ‘সাদিক কায়েম, এস এম ফরহাদরা অনেক কাজ করেছে—এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। সিট বাণিজ্য বন্ধ করা, যোগ্যতা অনুযায়ী সিট দেওয়া, বৃষ্টির দিনে মেয়েদের জন্য ভেনগাড়ি, আলাদা বাস, গরমের দিনে সুপেয় পানির ব্যবস্থা—এসব অবশ্যই প্রশংসনীয়।’ ‘কিন্তু প্রশ্ন হলো—আমরা ত মুসলিম, আমরা কি শুধুমাত্র এসব কাজের জন্য কাউকে সাপোর্ট করতে পারি? নাকি দুনিয়ার সকল সুযোগ-সুবিধার চেয়েও আমাদের কাছে আল্লাহর বিধান বড়?’

তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ইসলামিক জায়গা নয়, সব মেয়েও পর্দা করে না—তাহলে তারা বাস্কেটবল খেললে দোষের কী? বিষয়টা শুধুমাত্র খেলার নয়, বিষয়টা হলো শর্ট প্যান্ট ও টাইট ফিটিং গেঞ্জি পরে মেয়েদের খেলার আয়োজন করে সেটাকে প্রকাশ্যে উৎসাহ ও গর্বের সাথে উপস্থাপন করা। আরমান নামে একজন আয়োজকের জন্য হাত তালি দিতে বলা! সমস্যাটা ঠিক এই জায়গায়।’

‘কারণ সাদিক কায়েমকে অনেক মেয়ে ফলো করে, নেতা মনে করে। তারা যখন দেখে সাদিক কায়েম শায়েখ আহমদুল্লাহ, শায়েখ মিজানুর রহমান আজহারী, শায়েখ মামুনুল হক, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সহ অনেক হুজুরের সাথে প্রোগ্রামে দেখা যায় এবং জামায়াতের আমিরসহ অনেক আলেমরা তাকে সাপোর্ট করেন—তখন তারা স্বাভাবিকভাবেই মনে করবে, উনি যা করছেন সেটা মনে হয় সঠিক।’

রফিকুল ইসলাম লেখেন, ‘মারজিয়া মমতাজের মতো মহিলা শাখার মহিলারা যখন টকশোতে বলে মেয়েরা শর্ট প্যান্ট পরলেও সমস্যা নেই, তখন সেই সরলমনা মেয়েগুলো ইসলামকে কী ভাববে? তারা তো মনে করবে এগুলো সব জায়েজ!’

‘তাই আমি যে শায়েখদের নাম নিলাম, আপনাদের বলব—প্লিজ, এই বিষয়ে সুস্পষ্ট কথা বলুন। কারণ যেসব মেয়েরা সাদিক কায়েমকে ফলো করে, তাদের কাছে আমাদের হুজুরদের আওয়াজও পৌঁছে না। তাই আপনারা এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা তুলে ধরুন যাতে সাদিক কায়িম সহ সকলেই সতর্ক হতে পারে!’

তিনি লেখেন, ‘বিষয়টা শুধুমাত্র উন্নয়নের না, উন্নয়ন কিন্তু হাসিনা ও আওয়ামী লীগও অনেক করছিল। আমরা শুধু উন্নয়ন দেখিনি; তাদের এজেন্ডার বিরুদ্ধে কথা বলেছি। কারণ আমাদের কাছে আদর্শ ও আল্লাহর বিধান গুরুত্বপূর্ণ।’

‘স্পষ্ট কথা—এপস্টিন ফাইলে জড়িত কুখ্যাত নরপিশাচ আমেরিকা ও পশ্চিমের কাছে নিজেদের প্রগতিশীল প্রমাণ করে ক্ষমতায় আসার চেষ্টা যদি ইসলামের মৌলিক বিষয়গুলোকে গৌণ করে দেয়, তাহলে কাকতালীয় ভাবে সেই ক্ষমতা যদি এসেও যায় সেটা ইসলামের পক্ষের হবে না, ফায়দাও হবে না।

আর তখন সেই ক্ষমতার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থানও থাকবে, ইনশাআল্লাহ।’                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

1

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র

2

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

3

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

4

ভোলায় নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

5

শেখ হাসিনার ফাঁসি দেশের জনগণ কার্যকর করবে: প্রতিমন্ত্রী টুকু

6

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

7

বিশ্বকাপ ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৪ লাখ টাকা

8

ছাত্রকে মারধরের অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক

9

মনপুরায় বরফ সংকটে ১৪ কেজির পচা কোরাল বিক্রি সাড়ে ১০ হাজার টা

10

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

11

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত?

12

১০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

13

ব্যাংক-বিকাশ-নগদ-রকেটের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

14

বাংলাদেশ ইয়ুথ কপের মঞ্চে ভোলার বিভিন্ন দাবি তুলে ধরলেন সিয়াম

15

জ্বালানি সংকটের গুজব, রাতেই পেট্রল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ

16

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: কামাল হোসেন

17

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

18

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

19

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

20