আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হ'ত্যা করলো বড় ভাই

 

Brother IT Digital

মো. সবুজ: ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই আব্দুল জলিল (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত সহিদ ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাগান থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সহিদ ছোট ভাই জলিলকে কিল-ঘুষি মারেন। এ সময় সুপারি গাছের সঙ্গে তাঁর গলা চেপে ধরারও অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।

খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সহিদকে আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আপন ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম চ্যানেল ভোলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বড় ভাই সহিদকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: আবদুল জব্বার

1

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

2

ধর্মের লেবাসধারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: চিফ হু

3

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

4

বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

5

জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আ

6

ওমানে অবৈধ বিদেশী কর্মীদের জন্য বড় সুখবর

7

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে যুবদলের প্

8

লালমোহনে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

9

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভ

10

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

11

মাদ্রাসা থেকে পালানোর সময় ছয়তলার কার্নিশে আটকে পড়ল ছাত্রী

12

হাসিনার বক্তব্য দিল্লির ‘মাথাব্যথার’ কারণ হয়ে দাঁড়িয়েছে

13

প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ, সেই যুবক ৫ দিনের রিমান্ডে

14

১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রাম অভিমুখে

15

বিয়ে করলে কি মানসিক রোগ ভালো হয়?

16

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

17

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে-কোথায় আঘাত হানবে

18

আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

19

ঘুমন্ত কিশোরীর শরীরে গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু

20