আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

“নবীর আদর্শেই মানবতার মুক্তি: ফখরুদ্দিন রাজী”



এইচ এম নোমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে ‘সীরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিম্পোজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেম ও জামায়াত নেতা মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পুরো জীবনই মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ ছাড়া অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাম্য, সুবিচার ও মানবিক সমাজ গঠনে রাসুল (সা.)-এর সীরাত বা জীবনদর্শনের কোনো বিকল্প নেই।”

তিনি তরুণ সমাজকে মহানবী (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেনের সভাপতিত্বে সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন লক্ষ্মীপুর সদর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বোরহান উদ্দিন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

সিম্পোজিয়ামে বক্তারা মহানবী (সা.)-এর মাক্কী ও মাদানী জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, সমাজ সংস্কারে তাঁর ঐতিহাসিক অবদান এবং তাঁর জীবনদর্শনের কালজয়ী শিক্ষার ওপর বিস্তারিত আলোচনা করেন।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

1

৩ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী পা

2

মনপুরায় কোস্ট গার্ডের রাতভর অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযো

3

তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

4

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

5

ছিঁড়ে গেল রাশমিকার টেন্ডন, কতটা ভয়াবহ হতে পারে এটি?

6

মাত্র ১০০ টাকার জন্য ১৫ বছর পর পাওনাদারের দরজায় শমসের আলী

7

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা

8

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকা গ্রেপ্তার

9

বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি, মামলার নিষ্পত্তিতে ৬৮ হাজার

10

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

11

ম্যাচ চলাকালে প্রেমিকাকে মেসেজ, শাস্তি পেলেন ক্রিকেটার

12

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

13

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

14

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

15

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

16

দুপুরে ভাত খাওয়ার পর কেন ঘুম আসে?

17

ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

18

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

19

ভোলায় চ্যাম্পিয়ন প্যারেন্টসদের নিয়ে সুশীলনের দুই দিনব্যাপী প

20