আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচা বাজারে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিল ছাত্রদল ও স্বেচ্ছাসেবীরা

 

Brother IT Digital

দক্ষিণ আইচা বাজারে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিল ছাত্রদল ও স্বেচ্ছাসেবীরা

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে দক্ষিণ আইচা থানা ছাত্রদল ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম উষার আলো’।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ আইচা বাজারে বিএনপির প্রধান কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির, স্থানীয় রাজনীতিবিদ সিরাজুল ইসলাম সবুজ খান, আবদুল মান্নান হাওলাদার, ব্যবসায়ী মাওলানা নিরবসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, টিম উষার আলোর সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

কর্মসূচির শুরুতে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপস্থিত ব্যক্তিরা। পরে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড থেকে বাজারের বিভিন্ন সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এ সময় ইঞ্জিনিয়ার সোহেল, হাবিব, আফজাল, শাহিন, শামীম ও সোহরাব হোসেন সোহেলসহ অনেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

অভিযান চলাকালে মাইকে বাজারের ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং বাজারের সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়বে। সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ আইচা বাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে গড়ে তোলা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে ৩০০ বাংলাদেশি নারী গার্মেন্টসকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

1

নতুন বেতনকাঠামোর পে ফিক্সেশন: যেসব তথ্য লাগবে, ভুল হলে যে সম

2

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত

3

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

4

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

5

বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

6

পবিত্র হজে আবাসন ব্যবস্থাপনায় নতুন নীতিমালা অনুমোদন

7

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা

8

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, নিখোঁজ ১

9

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ

10

ভোলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

11

শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের বিস্ফোরক স্ট্যাটাস

12

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির

13

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

14

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

15

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

16

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

17

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

18

টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

19

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসা

20