আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনের কুকরী-মুকরী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

 

Brother IT Digital

এইচ এম নোমান, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চর কুকরী-মুকরীর ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্নের সড়ক নির্মাণে রডের পরিবর্তে লোহার নেট বা তারের জাল ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে।

চর কুকরী-মুকরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মনুরা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি নির্মাণে সরকারি বিধিমালা উপেক্ষা করে এমন অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্মাণ বিধিমালা অনুযায়ী সিসি বা আরসিসি সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে নির্ধারিত মাপের রড ব্যবহার করার কথা। কিন্তু সেখানে রডের পরিবর্তে তুলনামূলক সস্তা লোহার নেট বা জিআই তারের জাল ব্যবহার করা হচ্ছে।

সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ২ কোটি ১৩ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটির কার্যাদেশ পেয়েছে ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ছাদিকা আফিয়া ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানান, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষের জন্য সড়কটি একমাত্র যোগাযোগের মাধ্যম। এ পথ দিয়েই তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে যান। একই সঙ্গে মনুরা বাজারে যাতায়াত এবং কৃষিপণ্য ও মাছ পরিবহনের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ।

তাদের দাবি, কুকরীর ছোট খালসংলগ্ন নিচু ও উপকূলীয় এলাকায় জোয়ার-ভাটার পানি ওঠানামা করে। এমন এলাকায় নির্ধারিত রডের পরিবর্তে চিকন তারের জাল ব্যবহার করে ঢালাই দেওয়া হলে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে। ভারী যানবাহনের চাপ ও নোনা পানির প্রভাবে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “সিডিউল মোতাবেকই কাজ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়মিত কাজ তদারকি করছেন।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তদারকি কর্মকর্তা মো. কিবরিয়া বলেন, “সড়ক নির্মাণে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এর বাইরে অন্য কোনো সামগ্রী ব্যবহারের সুযোগ নেই।”

তবে স্থানীয়দের অভিযোগ, সরেজমিনে নির্মাণকাজ যথাযথভাবে তদারকি করা হলে রডের পরিবর্তে তারের জাল ব্যবহারের মতো বিষয়টি হওয়ার কথা নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সফরে যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

1

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

2

ভোটার নিবন্ধনে অনিয়ম: উপজেলা নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

3

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

4

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

5

জিলাপি নিয়ে মারামারি করে হাসপাতালে বিএনপি নেতা

6

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধ

7

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

8

‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁ

9

প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা বিদ্যুৎহীনতার অভিযোগ, দুর্ভোগে শিক্ষার্

10

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: ন

11

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

12

চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০

13

মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

14

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

15

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

16

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

17

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল

18

প্রতি মিনিটে গুগলের আয় কত জানেন?

19

ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর যক্ষ্মার ওষুধ সেবন, গৃহবধূর মৃত

20