আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশেদ খাঁন

 

Brother IT Digital

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের মধ্যে অনেকেই হাসি-ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ।

শনিবার (১ আগস্ট) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) অডিটরিয়ামে 'স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্গঠন' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আসিফ মাহমুদ তার জীবনের সব থেকে বড় ভুল করেছে, গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস রচনা করতে না পেরে। একটি মিথ্যা এবং একপাক্ষিক ইতিহাস সে রচনা করেছে। মিথ্যা বলার কারণ আপনি (আসিফ মাহমুদ) প্রকৃত সত্যকে জাতির সামনে উত্থাপন করতে পারেননি। এছাড়াও নাহিদ ইসলামকেও অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে উপস্থাপন করার আহ্বান জানান তিনি।

হাসনাত-সারজিসকে খলনায়ক আখ্যা দিয়ে তিনি বলেন, আসিফ এবং নাহিদ যদি জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে উপস্থাপন করেন, তাহলে হাসনাত এবং সারজিস খলনায়ক হিসেবে প্রমাণিত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ হাসনাত আব্দুল্লাহকে বলতো হাসিনার আব্দুল্লাহ।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই শহীদ মিনারে সবাই লাঠি-সোঁটা নিয়ে হাজির হয়েছে। অন্যদিকে ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে। ওই সময় চলতে থাকা লাইভে দেখা যায়, রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, একটি ভিডিওতে আপনারা নিশ্চয় দেখবেন, একটি স্লোগান ভাইরাল হয়েছিল। 'তুমি কে? আমি কে? রাজাকার … রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার … স্বৈরাচার' এই স্লোগানটি দিয়েছিল দিয়েছিল ছাত্রদলের একজন নেতা। তার নামটি এই মুহূর্তে আমি ভুলে গেছি।

এছাড়া, সমন্বয়কদের মধ্যে সমন্বয় না থাকার বহু তথ্য প্রমাণ তার কাছে আছে বলেও জানান তিনি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

1

নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির

2

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

3

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ তজুমদ্দিনের কিশোর মিহাদ

4

ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, লেডি বাইকারসহ দুইজনের সশ্র

5

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

6

দাম্পত্যে নতুন ট্রেন্ড ‘ফুড ডিভোর্স’, জানেন কি এর মানে?

7

বাংলাদেশ থেকে কবে দেখা যাবে সূর্যগ্রহণ? জানুন তারিখ ও সময়

8

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর আ

9

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

10

তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে বৃদ

11

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে

12

জনবল সংকটে ধুঁকছে চরফ্যাশন হাসপাতাল, ৬৬ চিকিৎসকের বিপরীতে কর

13

এমপিদের ফোন হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে: নূরুল ইসলাম মনি

14

বিল দিতে না পারায় কেটে নেওয়া হলো তরুণীর চুল, ভিডিও ভাইরাল

15

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

16

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

17

বাংলা বলায় ভারতীয় মুসলিম নারীকে ঠেলে পাঠানো হলো বাংলাদেশে

18

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না

19

মাজারে গিয়ে উত্তেজিত হয়ে গেলেন অভিনেতা সমু চৌধুরী

20