আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌরবিদ্যুতে চার্জ হবে ব্যাটারিচালিত রিকশা, লাগবে নিবন্ধন

 

Brother IT Digital

ব্যাটারিচালিত ই-রিকশাকে সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে। সৌরবিদ্যুতে চার্জ না করলে নতুন নিবন্ধন দেওয়া হবে না, একই সঙ্গে পুরোনো নিবন্ধনও নবায়ন করা হবে না।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাকে সিটি করপোরেশনের অধীনে নিবন্ধনের আওতায় আনতে বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। বিধিমালা কার্যকর হলে সৌরবিদ্যুতের মাধ্যমে রিকশাগুলো চার্জ করতে হবে। অন্যথায় নতুন নিবন্ধন কিংবা পুরোনো নিবন্ধন নবায়নের সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে চলাচলকারী ই-রিকশার জন্য নির্দিষ্ট রঙ নির্ধারণ করা হবে। এক জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। কেউ নির্ধারিত এলাকার বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মীর শাহে আলম বলেন, শুধু ঢাকায় নয়, দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়েও এ ব্যবস্থা কার্যকর করা হবে। বিধিমালা প্রণয়ন শেষ হলে ধাপে ধাপে এর কার্যক্রম শুরু হবে।

সৌরবিদ্যুতের ব্যবহার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি করপোরেশন, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। এ বিষয়ে ইতোমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

1

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

2

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’ — স্বরাষ্ট্রমন্ত্রী

3

নিজের নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামা

4

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

5

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

6

ভোলার সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন গ্রেফতার

7

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

8

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেয়ার ৩ কারণ ব্যাখ্যা করলেন রুমি

9

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কি

10

রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা

11

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, চলছে পরিচ্ছন্নতা অভিযান

12

ভোলায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি বাস মালিক সমিতির

13

ভোলা-বরিশাল সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার

14

রাতের বেলায় ঘটনা ঘটাইতে হবে যখন মন্ত্রীরা ঘুমায়, কেন বললেন ফ

15

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

16

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ু

17

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির লা'শ উদ্ধার

18

তাজমিন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

19

এনসিপির মামলায় ১১ আসামি, যা বললেন জেলা ছাত্রদল সভাপতি

20