আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন রাষ্ট্রীয় বিমান

 

Brother IT Digital

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকেই ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দুই বছরের বেশি সময় দেশটিতে অবস্থন করার পর তিনি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকায় দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে বাংলাদেশের সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এসব তথ্য জানান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারত যাওয়ার পর এই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখের কথা জানানো হলো। তার এ পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। কারণ, দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা বাড়ানোর অভিযোগ উঠেছে।

শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা করছেন। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাস পর তার আগের পাসপোর্ট বাতিল করা হয়।

দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তিনি সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সংবিধানবহির্ভূতভাবে এবং এমন পরিস্থিতিতে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।’

এ বিষয়ে বাংলাদেশের সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

তবে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলন ও পরবর্তী অস্থিরতার সময় বাংলাদেশে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তাঁর অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। তবে ভারতে অবস্থানকালে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

1

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল

2

ভোলায় প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ কোটি টাকায় বাড়ি কিনে আলোচনা

3

বেতুয়ায় ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট, পর্যটকদের দৃষ্টি

4

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কি

5

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত

6

ছাত্রদল থেকে রাকিবের বিদায়ে রাকসু জিএস আম্মারের আবেগঘন পোস্ট

7

ব্যাটারি চুরি করতে এসে শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাই আটক

8

ভোলায় মোটরসাইকেল চুরি, GPS ট্র্যাকিংয়ে লাহারহাট থেকে উদ্ধার

9

শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় অ

10

টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত

11

ডিবি পরিচয়ে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

12

লালমোহনে ৩০ লাখ টাকার চেক প্রতারণা মামলায় সিরাজ মোল্লাকে কার

13

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

14

বিশ্ব অলস দিবস আজ

15

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮.৫৪ শতাংশ

16

প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন

17

৬৬৬ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে, নেপথ্যে কী?

18

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

19

ছাত্রকে মারধরের অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক

20