আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যাটারি চুরি করতে এসে শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাই আটক

 

Brother IT Digital

মানিকগঞ্জ সদর উপজেলায় হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুর সিদ্দিক আলীকে (৪৮) লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের জামাই রাসেলের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় রাসেলকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আলী ওই এলাকার বাসিন্দা এবং পেশায় অটোচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে সিদ্দিক আলীর বাড়িতে হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তাঁর মেয়ের জামাই রাসেল। এ সময় চুরির বিষয়টি নিয়ে সিদ্দিক আলীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে রাসেল তার শ্বশুরকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া বলেন, চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে বের হয়ে গিয়ে দেখি সিদ্দিক ও তাঁর মেয়ের জামাই রাসেলের মধ্যে কথা-কাটাকাটি হইতাছে। একপর্যায়ে রাসেল সিদ্দিকরে লাথি দিলে সে মাটিতে পইড়া যায়। পরে তারে হাসপাতালে নিলে হাসপাতাল থিকা বলে সে মইরা গেছে।

এছাড়াও একাধিক স্থানীয়রা জানান, এলাকায় রাসেল নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য তিনি মাঝেমধ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেন বলে অভিযোগ স্থানীয়দের।

নিহতের স্ত্রী রুনা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে চিৎকার করে জানায়, হ্যালো বাইকের ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছে। পরে তারা ওই ব্যক্তিকে ধরে দেখেন, তিনি তাদের মেয়ের জামাই রাসেল। এ সময় রাসেল তাঁর স্বামীকে লাথি মারলে সে মাটিতে পড়ে যায়।

তিনি শাস্তির দাবি করে আরও বলেন, রাসেলের সাথে আরও দুইজন ছিলো তাদের একজনের নাম শাওন বলে জানান তিনি। এ ঘটনায় তিনি রাসেল সহ দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, রাসেলকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে মারধর করায় সে বর্তমানে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মূল ঘটনা পাওয়া যাবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোব

1

সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্

2

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম, খসড়া আইন প্রকাশ

3

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

4

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

5

উজানের ঢলে আবারও ফুলে উঠছে তিস্তা, চরাঞ্চলে আতঙ্ক

6

মাত্রারিক্ত শুকনা কাশি হলে কী করবেন?

7

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

8

ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি

9

সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া বাবার মরদেহ উ

10

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

11

বিটিভির নতুন মহাপরিচালক কে এই কাজী জেসিন?

12

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

13

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

14

নারীর সঙ্গে শিক্ষকের ভিডিও ভাইরাল, যা বলছে মাদরাসা কর্তৃপক্ষ

15

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় চরফ্যাশনের যুবকের মৃত্যু

16

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্

17

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

18

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

19

রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার, সঙ্গে যেসব রাষ্ট্রীয় সুবিধা

20