আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

 

Brother IT Digital

মনপুরায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ইউনিয়নের কোড়ালিয়া বাজারে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। এ সময় এক ইউনিয়নের জন্য বরাদ্দ করা সরকারি পণ্য বিতরণের দায়িত্ব অন্য ইউনিয়নের বাসিন্দাকে দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে রয়েছে ‘নিজাম ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন পার্শ্ববর্তী ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা বলে দাবি স্থানীয়দের। তাঁদের প্রশ্ন, দক্ষিণ সাকুচিয়ার নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দ করা পণ্য বিতরণের দায়িত্ব অন্য ইউনিয়নের একজনকে দেওয়া হলো কেন?

বিক্ষোভকারীদের অভিযোগ, নিজাম ট্রেডার্স ডিলারশিপ পাওয়ার পর থেকেই পণ্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি দেখা দিয়েছে। নিজ এলাকার লোকজনকে অগ্রাধিকার দিতে গিয়ে দক্ষিণ সাকুচিয়ার প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করা হচ্ছে। আগে ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে প্রচারণার মাধ্যমে নিয়মিত পণ্য বিতরণ করা হলেও বর্তমান ডিলারের দায়িত্ব গ্রহণের পর সেই ব্যবস্থায় ব্যত্যয় ঘটেছে।

ভুক্তভোগীদের দাবি, গত সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের প্রায় ৬০০ উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিতরণের কথা ছিল। কিন্তু কোনো পূর্বঘোষণা ছাড়াই অনেকটা গোপনে মাত্র ৩০ থেকে ৪০ জনের মধ্যে পণ্য বিতরণ করে অবশিষ্ট মালামাল সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক নারীসহ প্রকৃত কার্ডধারীকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে।

স্থানীয়দের মতে, বিষয়টি শুধু ব্যবস্থাপনাগত ত্রুটি নয়; সরকারি সহায়তা বিতরণে সম্ভাব্য অনিয়মের অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। কার সুপারিশে কিংবা কার সহযোগিতায় উত্তর সাকুচিয়ার একজনকে দক্ষিণ সাকুচিয়ার ডিলারশিপ দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা রহিম প্রশ্ন তোলেন, নিজাম ট্রেডার্স টিসিবির পণ্য বিতরণের ডিলার হওয়ার পাশাপাশি কীভাবে বিএডিসির সার ডিলারশিপ পেয়েছে? সরকারি নীতিমালা অনুযায়ী একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক সরকারি পণ্য বিতরণের ডিলারশিপ নিতে পারবেন কি না, তা যাচাইয়ের দাবি জানান তিনি।

এ ছাড়া নিজাম ট্রেডার্সকে বিএডিসির সার ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, স্বচ্ছতা ও প্রশাসনিক অনুমোদনের শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

অভিযোগের বিষয়ে নিজাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন বলেন, “সফটওয়্যার জটিলতার কারণে পণ্য বিতরণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে জটিলতা শেষ হলে পুনরায় পণ্য বিতরণ করা হবে।”

তিনি আরও বলেন, “আমি সরকারি নিয়ম মেনেই ডিলারশিপ পেয়েছি। কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সঙ্গে জড়িত নই। যাচাই-বাছাই শেষে প্রকৃত কার্ডধারীদের মধ্যেই বরাদ্দকৃত সব পণ্য বিতরণ করা হবে। কারও পণ্য আত্মসাৎ কিংবা সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।”

এ বিষয়ে বক্তব্য জানতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

সার্বিক বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম কিংবা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সরকারি সহায়তার সুষম বণ্টন নিশ্চিত করা এবং প্রকৃত উপকারভোগীদের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দারা। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

1

চরফ্যাশনে ভূমি বিরোধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ,

2

ঝড়ে লণ্ডভণ্ড ট্রলার, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জ

3

ইয়ামালের অদ্ভুত ফ্যাশনের রহস্য কী!

4

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার

5

সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় জানা গেল

6

৭ মাসের শিশুকে ফিরে পেলেন ১৩ বছরের মা!

7

আন্তর্জাতিক শিশু দিবসে ভোলায় কোমলমতি শিশুদের সম্মাননা ও পুরস

8

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ

9

মেসির বিদায়, স্মৃতিতে ভাসলেন পরীমনি-পূর্ণিমা

10

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

11

ভোলায় বাড়ছে ডেঙ্গু, আক্রান্তদের বড় অংশই ঢাকা-চট্টগ্রাম ফেরত

12

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

13

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমি

14

দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান

15

দেড় যুগেও সংস্কার হয়নি হাজারীগঞ্জের সড়ক, দুর্ভোগে কয়েক হাজার

16

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছি

17

এসএসসির ফলপতন: আকস্মিক বিপর্যয় নয়, দীর্ঘদিনের বিলম্বিত হিস

18

বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার হলেন খলনায়ক ডন

19

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

20