আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: চট্টগ্রাম নগরীর হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে।

নিহতের দুলাভাই মো. রবিউল কালবেলাকে জানান, সকালে বন্ধুদের সঙ্গে হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলার এক পর্যায়ে গোল করলে আনন্দ প্রকাশ করতে গোলপোস্টের ওপর ঝুলে পড়ে সে। এ সময় লোহার গোলপোস্টটি ভেঙে তার বুকের ওপর পড়ে গেলে মারাত্মকভাবে আহত হয়। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় মাহিদুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৬ জুন) চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে একইভাবে লোহার গোলপোস্ট ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হয় মোহাম্মদ এনায়েত উল্লাহ (৯) নামের এক স্কুলছাত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩০ জুন) তার মৃত্যু হয়।                                                                          


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯ শিক্ষার্থী

1

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি

2

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

3

সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা, নিরাপত্তা বহরের নির্দেশনা মে

4

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

5

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস

6

আমিরাতেই আছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া

7

দেশের সব গণ্ডগোলের ‘রিমোট কন্ট্রোল’ দিল্লির হাতে: গোলাম পরওয

8

ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে রাষ্ট্রের নেতৃত্ব শিক্ষা

9

জমি লিখে না দেয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিলো একমাত্র ছেলে

10

স্থানীয় সরকার নির্বাচন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!

11

স্টুডিও হামলায় কতখানি ক্ষয়ক্ষতি হলো সালমানের?

12

সম্পর্কোন্নয়নে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে দিল্লির: জাহেদ উর

13

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানম

14

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়

15

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

16

তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি

17

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

18

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল ম

19

আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম: বাঁধন

20