আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন

 

Brother IT Digital

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ঘটনার রাতের বিস্তারিত তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলার পর চালক সুমন মিয়া (৩৫) গন্তব্য পরিবর্তন করলে চলন্ত অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে তাজমীন। পরে তাকে ধাওয়া করে ধরে ধর্ষণ করেন সুমন।

তাজমীন চিৎকার ও ধস্তাধস্তি করলে গামছা দিয়ে গলায় পেঁচিয়ে এবং পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধে তাকে হত্যা করেন তিনি।

শনিবার কুমিল্লার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ‘তিশা বাস কাউন্টার’-এর সামনে থেকে নিজের বাসা নগরের রেসকোর্স এলাকায় যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করে তাজমীন। ৩০০ টাকা ভাড়ায় তাকে নিয়ে যাত্রা শুরু করেন চালক সুমন। পথে তিনি তাজমীনকে ১০০ টাকার কলা ও রুটি কিনে দেন।

তবে রেসকোর্সের দিকে না গিয়ে সুমন অটোরিকশাটি ঘুরিয়ে চাঁদপুরগামী সড়কে নিয়ে যান। পথ পরিবর্তন দেখে ভয় পেয়ে যান তাজমীন। এ নিয়ে সুমনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু নির্জন স্থানে সুমন তাকে ধরে ফেলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এরপর তাজমীনকে জোরপূর্বক ধর্ষণ করেন সুমন। এ সময় তাজমীন ধস্তাধস্তি ও চিৎকার শুরু করলে গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেন তিনি। তাজমীন নিস্তেজ হয়ে পড়লে তাকে মাটিতে ফেলে পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন সুমন।

হত্যাকাণ্ডের পর তাজমীনের ভ্যানিটি ব্যাগ, আইফোন ও স্কুলব্যাগ নিয়ে যান সুমন। পরে ভ্যানিটি ব্যাগটি পাশের ধানখেতে ফেলে অন্য একটি অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। এরপর কাছের কাচিকাটা মসজিদের পুকুরে হাত-মুখ ধুয়ে আইফোনটি সেখানে লুকিয়ে রাখেন। পরে চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করেন সুমন।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর এলাকার একটি ধানখেতের আইলের পাশে তাজমীনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের উদ্যোগ নেয়। পরে তাজমীনের বাবা মরদেহটি তার মেয়ের বলে শনাক্ত করেন।

জান্নাতুল তাজমীন রেনাটা পিএলসি কুমিল্লায় কর্মরত আবদুল আলীম ও কেয়া আক্তার দম্পতির মেয়ে। তাদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে।

বাবার চাকরির সুবাদে তাজমীন পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় বসবাস করত। সে কুমিল্লার ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি ও লালমাই থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৯ অক্টোবর চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, বাগমারা এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে তাজমীনের আইফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্ব

1

চশমা ছাড়াই কোরআন পড়েন ১২৩ বছর বয়সী আব্বাস প্রামানিক

2

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

3

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

4

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের ক্ষোভ

5

বোরহানউদ্দিনে সড়কের দাবিতে অভিনব প্রতিবাদ

6

রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনোনয়নপত্র জমা, আরেকজন কে?

7

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

8

ভোলায় ইজারার সীমার বেশি বালু উত্তোলন করা যাবে না: চেম্বার আদ

9

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

10

চরফ্যাশনের ঢালচরে কৃষকদল সভাপতি নেছার উদ্দিনের গণসংযোগ

11

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?

12

নারীর সঙ্গে শিক্ষকের ভিডিও ভাইরাল, যা বলছে মাদরাসা কর্তৃপক্ষ

13

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

14

মনপুরায় প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতর

15

বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারীদের বৈশিষ্ট্য

16

আবারও বন্ধ ইন্টারনেট, দিল্লিতে কী ঘটছে?

17

আলাদা হতে চান না তিন বোন, তাই একজনকেই বিয়ে

18

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

19

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ

20