আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৯ বছর পর দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, সভাপতি ইকবাল সম্পাদক জাকির

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন দীর্ঘ ২৯ বছর পর সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. ইকবাল হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে মো. জাকির তালুকদার নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৬৩ জন। সাতটি পদে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে ছাতা প্রতীকে মো. ইকবাল হাওলাদার ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২০২ ভোট।

সহসভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে মো. মিজানুর রহমান ২৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকের মো. প্রভাষক মোহাম্মদ আলী পেয়েছেন ১৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে ঘুড়ি প্রতীকে মো. জাকির তালুকদার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীকের আবদুর মন্নান হাওলাদার পেয়েছেন ১৭২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ফুটবল প্রতীকে আ. সাত্তার সর্দার ২৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালগাছ প্রতীকের ইমাম হোসেন পেয়েছেন ১৯২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে জগ প্রতীকে মো. বাচ্ছু ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রজনীগন্ধা প্রতীকের মো. ফারুক বেপারী পেয়েছেন ২৮১ ভোট।

কোষাধ্যক্ষ পদে রিকশা প্রতীকে মো. জাফর স্বর্ণকার ৩৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান প্রতীকের মো. নাছির হাওলাদার পেয়েছেন ১৮১ ভোট।

এ ছাড়া কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মঞ্জুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে কামাল খাঁ, ৩ নম্বর ওয়ার্ডে মো. রাসেল, ৪ নম্বর ওয়ার্ডে মো. শফিক, ৫ নম্বর ওয়ার্ডে আলমগীর এবং ৬ নম্বর ওয়ার্ডে জয়নাল মাল নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম শাহ জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সবার সহযোগিতায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তুাব

1

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

2

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

3

বেগমগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

4

ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

5

সাদিক কায়েমকে কেন সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

6

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

7

৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত

8

বরের গাড়ি থেকে অপহৃত সেই নববধূর ভিডিও বার্তা

9

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

10

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

11

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত

12

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

13

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

14

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

15

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজম

16

ভোলায় প্রতিমন্ত্রী সোহেল পালিয়ে যাওয়া হাসিনা ডিসেম্বরে ফিরব

17

নবম পে-স্কেলের আলোচনায় ২০ গ্রেড, সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত

18

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত?

19

চরফ্যাশনে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

20