আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা



চলতি সপ্তাহে একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই লম্বা ছুটি কাটানোর সুযোগ রয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কারণ ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে এক দিন ছুটি নিয়ে চার দিনের দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারবেন।

এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় যে, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসেব অনুযায়ী আগামী ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে। সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা এই নির্ধারিত ছুটি উপভোগ করবেন (ঈদে মিলাদুন্নবীর ছুটি)।

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য হয় না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকেন।

এদিকে, ব্যাংক খোলা থাকবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আদালত খোলা বা বন্ধ থাকবে কি-না, তা নির্ধারণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।                                                                                                                                  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা দেশে ফিরবে না দল টিকিয়ে রাখতে এসব বলছে: ভোলায় পার

1

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্য

2

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি মৃত্যু

3

অন্ধ অনুকরণ নয়, আত্মপরিচয় ফিরিয়ে আনতে হবে: শায়খ আহমাদুল্লাহ

4

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

5

লালমোহনে বিএনপি ও যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

6

আগামী ৫০ বছরেও আ.লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ: বিএনপির এমপি

7

ঝিনাইদহে বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার, যুবক আটক

8

শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

9

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

10

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট

11

যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা

12

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

13

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

14

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই জাবে

15

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইন

16

আজকের ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত; এভাবে চলতে থাকলে স

17

দেশের ৩ জেলায় ফের বন্যার আশঙ্কা

18

কাল বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

19

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

20