আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাইরাল নাচের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা

 

Brother IT Digital

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নাচের ভিডিওটি স্কুল চলাকালীন নয়; ছুটির সময়ে নয়; বরং ছুটির সময় বলে দাবি করছেন তিনি ও তার সহকর্মীরা।

‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘নেতিবাচক ক্যাপশনে’ তার ভিডিও ভাইরাল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি আসিফ ইকবাল হিরণ নামের এক প্রবাসী তরুণের বিরুদ্ধে সাইবার বুলিং এবং সামাজিক হেনস্তার অভিযোগ করেন।

রোববার (২৬ জুলাই) গণমাধ্যমকে বিউটি রাণী পাল বলেন, ‘আমি আসলে রিল (গানসহ ছোট ভিডিও) বানাতে জানি না। আমার এক সহকর্মীকেই বলছিলাম যে কীভাবে রিল বানায়। স্কুল ছুটির পরে স্কুলের আঙিনাতেই আমি হেঁটে গেছি আর উনি ভিডিওটা করেছেন।’

তিনি জানান, প্রথম ভিডিওটি পোস্ট করেন চার বছর আগে। সেখানে তাকে ইংরেজিতে কথা বলতে শোনা যায়। সর্বশেষ ভিডিওতে দেখা যাচ্ছে, খেলার ছলে অঙ্ক শেখাচ্ছেন। এই আটটি ভিডিওর কোনোটিতেই কোনো গান নেই। গানযুক্ত ভাইরাল ভিডিওটি তিনি এরই মধ্যে ডিলিট করে দিয়েছেন।

যারা সমালোচনা করছেন, তাদের নিয়ে বিউটি রাণী বলেন, ‘আমরা মুখে দিয়ে বলব কারিকুলাম উন্নত, আর আমাদের মন মানসিকতা থাকবে সংকীর্ণ, তাহলে আমরা কীভাবে দেশ ও জাতিকে এগিয়ে নিব? আমাদের মনমানসিকতা যদি এখন ডিজিটালাইজড না করি, স্মার্ট না হই, উন্নত না করি, তাহলে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারব না। আমাদের সব দিক দিয়ে সমানতালে চলতে হবে।’

শিক্ষিকার দাবি, আসিফ ইকবাল হিরণের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন। হিরণ তাকে ফোন করে ব্যক্তিগত প্রশ্ন (বাড়ি কোথায়, তিনি স্থানীয় কি না) করে হেনস্তা করার চেষ্টা করেন। শিক্ষিকা তাকে পোস্টটি ডিলিট করার অনুরোধ জানালেও তিনি তা করতে অস্বীকার করেন।

এই ঘটনার পর সারা দেশের শিক্ষক সমাজ, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষিকার সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছেন। হাজারো শিক্ষিকা বিউটি রাণীর ব্যবহৃত গানটি দিয়েই ভিডিও তৈরি করে প্রতিবাদ জানাচ্ছেন।

শিক্ষিকা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত, এভাবে সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয়।’

তিনি শিক্ষক সুরক্ষা আইনের দাবি জানিয়ে বলেন, ‘শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিলে সমাজ সবচেয়ে বেশি নৈতিক হবে।’

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তিনি আইনি জটিলতায় না গিয়ে সারা দেশের মানুষের দেওয়া নৈতিক সমর্থনকেই তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে মনে করছেন।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের মালিকানার যে দলে যোগ দিলেন মোস্তাফিজ

1

৪১ দেশে এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর

2

ভোলার চরে ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড

3

কিমের কাছে ৫৭টি পরমাণু বোমা আছে, তাই মিলেমিশে থাকা জরুরি: ট্

4

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক

5

তজুমদ্দিনে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

6

বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার ব্যয়ের অনুমোদন

7

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

8

অপপ্রচারে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না: র

9

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হল

10

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

11

টাকার বিছানায় শুয়ে ভাইরাল এই তরুণী, এতো টাকার নেপথ্যে কী?

12

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

13

মনপুরায় ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

14

চরফ্যাশনে আ.লীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

15

‘বেহেশতের আশায়’ জামায়াতে ভোট দিয়ে মানুষ হতাশ হয়েছে: হাফিজ ইব

16

প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা বিদ্যুৎহীনতার অভিযোগ, দুর্ভোগে শিক্ষার্

17

খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরি

18

পানির ড্রামে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ, মা আটক

19

হাসিনা চাইলেই কি ফিরতে পারবেন দেশে, ভারত কি দেবে?

20