আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল

 

Brother IT Digital

মুম্বাইয়ের গুন্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মজার কাণ্ড শুরু হয়েছে। স্টেশনে ঘুরে বেড়ানো এই বিড়ালটিকে চাকরি দেওয়ার জন্য যাত্রীরা রসিকতা করে দাবি তুললে, তাতে সায় দিয়েছে মেট্রো কর্তৃপক্ষও। কর্তৃপক্ষ রসিকতা লুফে নিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার’। যার বাংলা অর্থ ‘মুখ্য মার্জার আধিকারিক’ বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের একটি জিঞ্জার ক্যাট বা কমলা, লাল বা হলুদ রঙের লোমযুক্ত এক বিড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক যাত্রী মজার ছলে বিড়ালটিকে সরকারি পদ দেওয়ার প্রস্তাব দেওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন ধরে স্টেশনটিতে পরিচিত মুখ হয়ে ওঠা বিড়ালটি এবার রসিকতার ছলে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডের (এমএমএমওসিএল) সাংগঠনিক কাঠামোতেও জায়গা করে নিয়েছে।

যাত্রী সন্দেশ সামন্ত গুণ্ডাওয়ালি স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এবং এমএমএমওসিএল-কে ট্যাগ করে মজার একটি অনুরোধ জানান। তিনি লিখেছিলেন, ‘প্রিয় মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড, গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণটিকে একটি সরকারি পদ দিন। আপাতত এটি বিনা বেতনে কাজ করছে।’

এমএমএমওসিএল-ও বিষয়টিকে হাস্যরসের সঙ্গে গ্রহণ করে এবং বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ (Chief Feline Officer) বা প্রধান বিড়াল কর্মকর্তা পদে নিয়োগ দেয়। এ বিষয়ে এমএমএমওসিএল লিখেছে, ‘এটি আমাদের চিফ ফেলাইন অফিসার। এর দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং ঠিক এমন জায়গায় বসে থাকা, যেখানে সবাই তাকে দেখে মুগ্ধ হতে পারে। এখন পর্যন্ত এর কর্মদক্ষতা একেবারেই ‘পারফেক্ট’।’

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘সত্যি বলছি, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালিতে আমি ওকেই খুঁজি।’ আরেকজন লিখেছেন, ‘আজ থেকে তাকে ‘চিফ মাউস ক্যাচার’ (প্রধান ইঁদুর শিকারি) হিসেবে নিয়োগ দেওয়া হলো।’                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা

1

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

2

ভোলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

3

মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্

4

মায়ের পাশেই ঘুমিয়েছিলেন হান্নান, সকালে মিলল নি থ র দেহ

5

শুধু সরকারের ওপর নির্ভর করবেন না: জামায়াত আমির

6

আমি একজন মা, আমার কী কওনের আছে: আটক তুহিনের মা

7

গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলে

8

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

9

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদে

10

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম

11

ধলীগৌরনগরে বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

12

এনসিপির মামলায় ১১ আসামি, যা বললেন জেলা ছাত্রদল সভাপতি

13

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

14

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা

15

এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে: শিক্ষামন্ত্রী

16

এইচএসসির ৫ বিষয়ে পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

17

ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনায় মেঘনা আলম

18

কাল বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

19

ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূ'ক্তির অভিযো

20