আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

 

Brother IT Digital

হাটিকুমরুল মোড়ের লং মার্চের পথসভায় যাওয়ার পথে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতা মো. আবদুস সবুর শেখকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে সদর উপজেলার সায়দাবাদ মোড়ে এ ঘটনা ঘটে।

আহত আবদুস সবুর শেখ সায়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. শহর ভানু বাদী হয়ে রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, লং মার্চে যোগ দিতে যাওয়ার পথে সায়দাবাদ মোড় মাদ্রাসা জামে মসজিদে জোহরের নামাজ শেষে বের হওয়ার সময় একদল ব্যক্তি রামদা, ড্যাগার ও চাপাতি নিয়ে আবদুস সবুরের ওপর হামলা চালায়। এতে তাঁর ডান হাতের কবজি, পেট ও পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের মুখপাত্র ও সহসাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা শহরে বিক্ষোভ করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

1

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

2

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

3

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত: রি

4

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

5

১৫ টাকায় চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

6

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

7

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

8

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

9

হঠাৎ গুদামে খাদ্যমন্ত্রী, দেখলেন চাল-আটার মান ও মজুদের হিসাব

10

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

11

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

12

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

13

সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল

14

কিডনি রোগীদের জন্য বড় সুখবর

15

দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শঙ্কা

16

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ

17

শশিভূষণ মানবিক টিমের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

18

লঞ্চঘাটে পৌঁছাতেই হাঁটুসমান পানি, দুর্ভোগ যেন মনপুরাবাসীর নি

19

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা প

20