আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের গভীর অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এ সহযোগিতার মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুসংহত হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে তারা বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা ও দুই দেশের যৌথ অঙ্গীকার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই অংশীদারিত্ব আগামী দিনগুলোতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর অবদান রাখবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়ার ঝুঁকিতে ২ কোটি মানুষ

1

পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শি

2

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

3

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

4

ঘরের রান্নায় সিলিন্ডার গ্যাসের খরচ কমাবেন যেভাবে

5

লালমোহনে বকেয়া টাকার জের ধরে দুই মহিষ ও বাছুর নিয়ে যাওয়ার অভ

6

পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন ক

7

এখন থেকে আর ব্রেইন ড্রেইন নয়, আমরা চাই ব্রেইন ইন: জনপ্রশাসন

8

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

9

হাতিয়ায় ঝুঁকি নিয়ে চলছে সি-ট্রাক ও ট্রলার, ৪ দিন ধরে বন্ধ ফে

10

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

11

বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম

12

হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দ

13

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

14

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

15

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার

16

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা

17

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

18

আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তো

19

ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন: পপিকে জয়ের কটাক্

20