মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাইরাল হওয়া ছবি ঘিরে সন্দেহ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ফ্যাক্টচেক ভিত্তিক প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের প্রতিবেদন প্রকাশের পর তিনি তা ডিলেট করেছেন।
রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।
পোস্টে তিনি বলেন, অভিন্ন ভঙ্গির ছবি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার মধ্যে কোনটি মূল ছবি তা নিশ্চিত হতে চেয়েছিলাম। এখন বিষয়টি পরিষ্কার হওয়ায় আমার আগের পোস্টটি মুছে দিয়েছি।
স্ট্যাটাসের শেষে তিনি দ্য ডিসেন্টকে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন