আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

 

Brother IT Digital

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অপরাধে গ্রেপ্তার সেই সিফাত আব্দুল্লাহর সন্ত্রাসবিরোধী আইনে মামলার শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছে বিচারক।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আলাদত ৫ এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

শুনানি শেষে ক্ষোভ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, আমরা জামিন চেয়েছিলাম তার কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছে।

সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ নিয়ে ও জ্বালানি সংকট নিয়ে যে বক্তব্যের কারণে বা গালিগালাজের কারণে আলোচনায় এসেছে, সে বিষয়ে এজাহারে নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে এ বিষয়ে তোলেনি।

তিনি বলেন, ৪ জুনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যার সঙ্গে সিফাত আব্দুল্লার কোনো সম্পর্ক নেই। এটি রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকির রহমান বলেন, গ্রেপ্তার সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ তার পক্ষে আইনজীবীরা জামিন চায়, তবে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।

তিনি পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছে। তিনি ৫ আগস্ট এর আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছে, তা এখন অব্যাহত রেখেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলীর নাছের খান বলেন, সিফাত আব্দুল্লাহ এনসিপির একজন সক্রিয় কর্মী।

বিগত সময়ে সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। তার আন্দোলনের ছবি ভিডিও সবই সংগৃহীত রয়েছে। এখন তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে হ্যারেজমেন্ট করা হচ্ছে। এটি এক ধরনের নতুন ফ্যাসিজমেরী অংশ।

৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের পুরনো একটি মামলার ৪ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।                                          


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

1

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

2

কর্মহীন মনপুরার তরুণরা: জীবিকার খোঁজে ছাড়ছেন প্রিয় দ্বীপ

3

আমাকে বিয়ে দিতে চান, না চান না’, সাংবাদিকদের উদ্দেশে পরীমনি

4

চরফ্যাশনে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা

5

সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ

6

আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

7

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের সুখবর দিলেন শিক্ষাম

8

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রু

9

মাতা-পিতার ভরণ-পোষণ না করলে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

10

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় যে দুই

11

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

12

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

13

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘট

14

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ

15

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

16

খুলনায় শিক্ষকের মারধরে গুরুতর আহত শিশু, মস্তিষ্কে রক্ত জমাট

17

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্

18

সাংবাদিক ইলিয়াস ও প্রতিমন্ত্রী নূরের ‘বাকযুদ্ধ’

19

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

20