আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন সেই পাইলট

 

Brother IT Digital

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে আকস্মিকভাবে উচ্চতা কমে যাওয়ার ঘটনায় তদন্তের মধ্যে থাকা পাইলটের দুই দফা ডোপ টেস্টই পজিটিভ এসেছে। পরীক্ষায় পাইলট মারিজুয়ানা বা গাঁজা সেবন করেছিলেন বলে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও আটজন ক্রু নিয়ে ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়।

উড্ডয়নের পর ক্রুজিং পর্যায়ে বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় । এতে অন্তত ২০ যাত্রী ও চার ক্রু সদস্য আহত হন। আহতদের মধ্যে দুই ক্রু সদস্যের মেরুদণ্ডের নিচের অংশ ও ঘাড়ে আঘাত লাগে বলে ভারতের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন।

সূত্রের বরাতে জানা গেছে, দিল্লিতে অবতরণের পর পরীক্ষায় পাইলটের শরীরে সাইকোঅ্যাকটিভ পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরে দ্বিতীয়বার পরীক্ষা করা হলেও সেটিও পজিটিভ আসে। পরীক্ষায় গাঁজা সেবনের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

ঘটনার সময় পাইলট নিজের আসনে ছিলেন না এবং এয়ারবাসের নিয়ন্ত্রণে ছিলেন কো-পাইলট। বিমানটি ৩০০ ফুট নিচে নেমে ‘নেগেটিভ-জি’ পরিস্থিতিতে পড়লে ককপিটের ভেতরের বিভিন্ন বস্তু এবং আসনে বেল্ট না বাঁধা ব্যক্তিরা ওপরের দিকে ভেসে ওঠেন। পেছনের অংশে সিটবেল্ট না বাঁধা কয়েকজন যাত্রী এতে গুরুতর আহত হন। তবে বিমানটি কেন হঠাৎ উচ্চতা হারিয়েছিল পাইলটের কর্মকাণ্ড, কারিগরি ত্রুটি নাকি হাইড্রোলিক সমস্যার কারণে, তা এখনো নিশ্চিত নয়।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই পাইলটকেই দায়িত্বের তালিকা থেকে সরিয়ে রাখা হয়েছে ।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।

তদন্তকারীরা বিমানের কারিগরি অবস্থা, ফ্লাইট ডেটা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নথি, চিকিৎসাসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করছেন। তদন্ত শেষ হওয়ার আগে কোনো একটি তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে এয়ার ইন্ডিয়ার বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসন মঙ্গলবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মন্ত্রী রাম মোহন নাইডু বলেন, বিমান চলাচলের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ঘটনায় কোনো ধরনের আপস করা হবে না।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লং মার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে: গোলাম পরওয়ার

1

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

2

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল

3

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

4

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে ডাকাত সর্দার গ্রেপ্তার

5

ইয়ামালের অদ্ভুত ফ্যাশনের রহস্য কী!

6

১ হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজারে নিলামে বিক্রি

7

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

8

বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার হলেন খলনায়ক ডন

9

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার

10

লোডশেডিংয়ে গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ, চাপে প্রেসিডেন্টের নতুন

11

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

12

অন্ধ অনুকরণ নয়, আত্মপরিচয় ফিরিয়ে আনতে হবে: শায়খ আহমাদুল্লাহ

13

বাংলাদেশে বিদ্যুৎ সংকট নিয়ে যে বিবৃতি দিল আদানি

14

রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তরুণদের যুক্ত করার বিকল্প নেই: রিজভ

15

মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

16

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

17

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

18

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

19

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

20