আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেপ্তার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: নীলফামারীর কিশোরগঞ্জে মা মারুফা বেগম (৬০)-কে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে তার বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েল (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এর আগে বুধবার ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মারুফা বেগম তার বড় ছেলে জুয়েলের সঙ্গে বাড়িতে থাকতেন। ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করেন। গত ২ জুন বাড়িতে এসে মাকে খুঁজে না পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে ৪ জুন সকালে লাভিন মিয়ার স্ত্রী ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্তের দাগ ও মেঝেতে ফাটল দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার তোশকের নিচে রক্তের চিহ্ন এবং মেঝেতে ফাটল দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ছোট ছেলে লাভিন মিয়া অভিযোগ করেন, তার বড় ভাই জুয়েল তাদের মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। পরে তিনি বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওসি লুৎফর রহমান জানান, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং সেখানে তার জবানবন্দি নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

1

প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম

2

তদন্ত প্রতিবেদন দিতে ফের সময় নিলো সিআইডি

3

পে কমিশন পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্র

4

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক?

5

৭ মাসের শিশুকে ফিরে পেলেন ১৩ বছরের মা!

6

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

7

জুলাই আন্দোলনে আহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন রায়হান আলী

8

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

9

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

10

ভোলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

11

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

12

মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে যা বলেছিলেন নুসরাত জাহান

13

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাক সংকট, কমেছে আমদানি-র

14

ভোলা-বরিশাল সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার

15

নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়

16

মনপুরায় বসতঘরে হামলা, গর্ভবতীসহ কয়েকজনকে মারধরের অভিযোগ

17

চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাঁদা দাবির মামলা: বিএনপি

18

সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ

19

সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ

20