আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

 

Brother IT Digital

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরোধ যখন আদালত পর্যন্ত গড়িয়েছে, তখন হোয়াইট হাউস চালু করেছে নিজস্ব ২৪ ঘণ্টার ভিডিও স্ট্রিমিং সেবা ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’।

স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে অনলাইনে সম্প্রচার শুরু হওয়া এই প্ল্যাটফর্মে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ বক্তব্য, অনুষ্ঠান ও ভিডিও নিয়মিত প্রচার করা হবে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, নতুন এই প্ল্যাটফর্মে প্রশাসনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রেসিডেন্টের বক্তব্য এবং বিভিন্ন সরকারি ঘোষণার ভিডিও এক জায়গায় পাওয়া যাবে। সম্প্রচারটি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন চালানোর কথা বলা হয়েছে এবং নতুন কনটেন্ট নিয়মিত যুক্ত করা হবে।

চালুর প্রথম দিনেই ট্রাম্পের বিভিন্ন পুরোনো বক্তব্য ও জনসম্মুখে উপস্থিতির ভিডিও দেখানো হয়। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাঁর শপথ গ্রহণের দৃশ্যও ছিল।

উল্লেখ্য, সম্প্রতি সিএনএন, পলিটিকো ও এমএস নাউ-এর বিরুদ্ধে নেতিবাচক ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি সাংবাদিকদের প্রেস ব্যাজও জব্দ করা হয়।

এর জবাবে নিষিদ্ধ গণমাধ্যমগুলো প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা করেছে। একইসঙ্গে তাদের প্রতি সংহতি জানিয়ে প্রেস পুলের অন্য নেটওয়ার্কগুলো রাষ্ট্রপতির ভিডিও কভারেজ বন্ধের ঘোষণা দেয় এবং নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষ পত্রিকাগুলোও প্রেসিডেন্টের ছবি প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

1

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকা গ্রেপ্তার

2

জোর গলায় বলছি, পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে: ছাত্রদল নেতা

3

মৌখিক তালাক দিলেই দায়মুক্তি নয়, সন্তানের অধিকার ‘স্বাধীন’: হ

4

বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ

5

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা ১৪ বছরের তানজিলা

6

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় ফের চুরি

7

৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক

8

লালমোহনে জেলেদের ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

9

চরফ্যাশনে খাল পুনঃখননে সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফিরল ১ কোট

10

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

11

বোরহানউদ্দিনে ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

12

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

13

ভোলায় চিকিৎসক-নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শু

14

কিডনি রোগীদের জন্য বড় সুখবর

15

দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায়

16

ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালকদের সতর্ক করলো বিআরটিএ

17

বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, ১১ মাসে শোধ ৪১৩ কোটি ডলার

18

জনবল সংকটে ধুঁকছে চরফ্যাশন হাসপাতাল, ৬৬ চিকিৎসকের বিপরীতে কর

19

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

20