আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি শুরু হয়। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বর্ষণের ফলে সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নেমে আসে। এতে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়।

পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাটও ডুবে গেছে। অনেক ব্যবসায়ীর লকার, চেয়ার, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ভেসে গেছে বলে জানা গেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।

নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকাল থেকে খেয়াঘাট থেকে সাদাপাথরের উদ্দেশে কোনো নৌযান চলাচল করতে দেওয়া হয়নি। সর্বশেষ শনিবার পর্যটকেরা সেখানে ভ্রমণ করেছিলেন। তবে রোববার থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর এলাকায় পানির স্রোত ও গভীরতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পর্যটকদের জীবন ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের প্রবেশ ও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।”

তিনি আরও জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণে এলে পর্যটনকেন্দ্রটি পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীতি না মেনে ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী

1

যুবককে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখাতেন বৃষ্টি ও

2

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম

3

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

4

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, বিল যাচ্ছে সংসদে

5

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ; ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রা

6

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারী সমর্থক

7

কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

8

সংকট না থাকলেও বাড়তি দামে এলপিজি, তাতেও মিলছে না সিলিন্ডার

9

আল্লামা সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের আবেগঘন পোস্ট

10

প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নতুন করে ঢেলে সা

11

মেঘনার তীব্র স্রোতে ইলিশায় শত শত সিসি ব্লক ধস, ঝুঁকিতে ফেরিঘ

12

আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ

13

দেশের ৩ জেলায় ফের বন্যার আশঙ্কা

14

হানাহানি ও সংঘর্ষ নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে:

15

আমরা জুলাই ব্যবসায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

16

তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

17

কালো জাদু করার অভিযোগ তুলে তিন নারীকে প্রকাশ্যে জুতার মালা প

18

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

19

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন

20