আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

 

Brother IT Digital

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আর প্যারোলে মুক্তির আবেদন দিয়ে আইনজীবী ও স্বজনরা এখন মুন্সীগঞ্জে রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয় বলে জানিয়েছে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। কোথায় কখন দাফন ও জানাজা হবে, তা বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

জানা যায়, ২০১৯ সালে স্ট্রোক হয় তৌফিক নেওয়াজের। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নাওয়াজ।                                                                                                                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

1

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

2

নারী-শিশুসহ কয়েকজনকে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

3

ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা

4

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

5

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ; ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রা

6

যে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

7

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

8

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চাইল দুদক

9

বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কানের দুল ছিনত

10

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভ

11

মাছের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

12

ভোলায় স্বামীকে কুপিয়ে টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফা

13

ইনসুলিনেই হতে পারে মৃত্যু, কীভাবে চিনবেন টাইপ-৫ ডায়াবেটিস

14

বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

15

দৌলতখানে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান শ্রমিক দল নেতা সালা

16

ঋণ যত বড়, খেলাপির হারও তত বেশি

17

চরফ্যাশনের কুকরী-মুকরী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে

18

সার বিক্রি নিয়ে খুচরা বিক্রেতাদের জন্য নির্দেশনা

19

দিল্লির রাজপথে ঢাকার প্রতিধ্বনি: মোদির ভবিষ্যৎ কোন পথে?

20