মো মামুন হাজী লালমোহন : ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যুবদলের লালমোহন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল আজীজ শাহীন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব মো. জাকির ইমরান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান হাওলাদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা আনন্দ র্যালিতে অংশ নেন। পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন তাঁরা।
অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।
মন্তব্য করুন