আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ

 

Brother IT Digital

নিজস্ব প্রতিবেদক: ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 বুধবার (২১ অক্টোবর) সকালে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ৩৮ সেকেন্ডের ভিডিওতে সংগঠনটির নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটিতে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। এতে নেতৃত্ব দেন ভোলা জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমি।

মিছিলের ব্যানারে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কথিত ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় প্রত্যাখ্যানের দাবি জানানো হয়।

ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘হাসিনা, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাদ্দাম ভাই ও ইনান ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

মিছিলের আগে দেওয়া বক্তব্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমি বলেন,আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ নয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা শেখ হাসিনাকে আবার আনব, আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব।

এ বিষয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখার পর এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্

1

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

2

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

3

বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

4

বোরহানউদ্দিনে ৩৩ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎহীন পুরো ভোলা

5

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত

6

প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় না গিয়ে গেলেন বরিশাল: না

7

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলেন তজুমদ্দিনের সেই মনির

8

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

9

নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ

10

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশ

11

বরিশালে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

12

আজ পুলিশের সাথে এক কাপ কফি খাওয়ার দিন

13

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

14

‘ফতোয়ার’ জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ‘সংসদেই দেয়া হয়’: শা

15

ভোলা সদর উপজেলার জমিয়াতুল মোদাররেছীনের ১৮১ সদস্য বিশিষ্ট কমি

16

প্রাক্তনকে ক্ষমা করতে নারাজ পরীমনি, ফেসবুক পোস্টে কী বার্তা

17

ভোলায় ৪ ডাকাতকে আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দিল জনগণ

18

মানুষ ঠাণ্ডা করার ‘ফ্রিজ’ বানাল জাপান

19

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

20