আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন মোটরসাইকেলচালক রাফি

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় হামলার শিকার হওয়া সাজিদ চৌধুরী রাফি (২১) টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।

সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মূল অভিযুক্ত মো. পারভেজ, ফয়সাল ওরফে কালু এবং আনোয়ার হোসেন বাবু।

মৃত রাফির চাচা নুর হোসেন চৌধুরী জানান, ঘটনার পর প্রথমে রাফিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ১০ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত সোয়া ১টার দিকে পূর্ব শেওড়াপাড়া এলাকায় মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করে। তিনি না থামলে হামলাকারীদের একজন চলন্ত মোটরসাইকেলের দিকে ইট ছুড়ে মারেন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রাফি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর অভিযুক্তদের একজন চিৎকার করে আশপাশের লোকজনকে জানান যে রাফির ওপর ইট পড়ে দুর্ঘটনা ঘটেছে এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। পরে আহত রাফিকে অটোরিকশাযোগে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করেছিলেন। পুলিশও প্রথমে সেই দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করে। তবে পরবর্তী তদন্তে ভিন্ন তথ্য সামনে আসে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, হামলাকারীরা রাফির পূর্বপরিচিত। তদন্তে জানা যায়, ঘটনার সময় রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কালু, পারভেজসহ কয়েকজন ওই এলাকায় অবস্থান করছিলেন। রাফিকে একা পেয়ে তারা তাকে আটকের চেষ্টা করেন। একপর্যায়ে থামাতে ব্যর্থ হলে পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করেন। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরাই আহত রাফিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পুলিশের সাথে এক কাপ কফি খাওয়ার দিন

1

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গ

2

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ

3

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

4

ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন

5

ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর

6

চ্যানেল ভোলায় খবর প্রকাশের পর রক্ত দিলেন পুলিশ সদস্য, সফল হল

7

লালমোহনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

8

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

9

সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরক

10

চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

11

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই:

12

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

13

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

14

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহি

15

মনপুরায় নিজ অর্থায়নে কলাতলীর সড়ক মেরামত করলেন রাজিব চৌধুরী

16

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

17

‘বাংলা টেসলার’ পেটে জাতীয় গ্রিডের ৫% বিদ্যুৎ!

18

ভোলায় ১১৮ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠ

19

দৌলতখানে ফের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের চেষ্

20