আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেস্টের পর এসএসসি পরীক্ষার্থীরা কতটা সময় পাবে?

 

Brother IT Digital

শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় ও আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বছরের ৭ জানুয়ারী এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে সরকার। তবে অনেকের মনে এখন সংশয় কাজ করছে টেস্ট পরীক্ষার শেষে ফাইনালের জন্য কতটা সময় থাকবে তা নিয়ে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আর ফলাফল প্রকাশিত হবে ১৮ নভেম্বর মধ্যে।

ফলে পাবলিক এই পরীক্ষার আগে শিক্ষার্থীরা সময় পাচ্ছে এক মাস ২৬ দিন, অর্থাৎ প্রায় দুই মাস। অন্যান্য সময় আড়াই থেকে তিন মাস পর্যন্ত সময় পেত মাধ্যমিকের এসব শিক্ষার্থীরা।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ‘সরকার ঘোষিত নির্ধারিত সময়েই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগেই নির্ধারিত সিলেবাস শেষ করেই টেস্ট পরীক্ষা নিতে হবে। পরীক্ষার সময় পেছানোর কোনো সুযোগ নেই।’

জানা গেছে, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রি-টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছে। আর নির্ধারিত সময়ের আগেই সিলেবাস সম্পন্ন করে অক্টোবরের মাঝামাঝিতে টেস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় ও জেলা শহরের বেশ কয়েকটি স্কুল প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নামিদামি স্কুল বাদে শহর কিংবা মফস্বল এলাকার প্রতিষ্ঠানগুলো টেস্ট পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে শিক্ষাপঞ্জির তালিকা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।

এছাড়াও, বেশ কিছু প্রতিষ্ঠান সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস সম্পন্ন করে টেস্ট পরীক্ষা নিতে পারলেও অধিকাংশ প্রতিষ্ঠানই সিলেবাস শেষ করতে করতে অক্টোবর পর্যন্ত লেগে যাবে। এতে এসব প্রতিষ্ঠান অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুতে গিয়ে টেস্ট পরীক্ষা নেবে। ফলে শিক্ষার্থীরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার আগে দুই মাসেরও কম সময় পাচ্ছে। অন্যান্য বছরে টেস্ট পরীক্ষার আগে পরীক্ষার্থীরা আড়াই থেকে তিন মাস সময় পেত।

অভিভাবকদের দাবি, যেহেতু ২৭ সালের এসএসসি পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে, তাই তাদের পরীক্ষা জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হলে ভালো হয়। তবে সেটি যেহেতু না হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে সবাইকে আরও মনোযোগ দিয়ে পড়াশনা করতে হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউজ ‘মুর'

1

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল

2

রোহিঙ্গা সংকটের ১০ বছরকে ২০ বছরে নেওয়া যাবে না: পররাষ্ট্র প্

3

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার স্থগিত

4

১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

5

মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুইজন, কে পেলেন কোন মন্ত্রণালয়?

6

ভোলায় অবৈধ তেলের গোডাউনে অগ্নিকাণ্ড

7

হ্যারি কেইনের উদ্দেশে যা বললেন পরীমনি

8

অনলাইন জুয়ার আসর থেকে নারী আর্জেন্টিনা সমর্থক আটক

9

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

10

দুলাল হত্যার ২৬ বছর কালুর পর এবার মুক্তি পাচ্ছেন শাহাবুদ্দি

11

ঘাতক মানিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমোহনে মানববন্ধন ও বি

12

ভোলার লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

13

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষ

14

ছাত্রকে মারধরের অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক

15

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্

16

মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ

17

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

18

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, সম্মাননা পেলেন তিন শিক্ষক

19

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

20