আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

১ হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজারে নিলামে বিক্রি

 

Brother IT Digital

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে নিলামে এক হালি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। মাদ্রাসার উন্নয়ন তহবিল সংগ্রহের জন্য আয়োজিত এই নিলামে প্রবাসীদের অংশগ্রহণে ফলগুলোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমী তার বয়ান শেষ করেন। পরে মাদ্রাসার উন্নয়ন তহবিলের জন্য এক হালি বা চারটি কমলা নিলামে তোলা হয়। নিলাম কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।

পাঁচ হাজার টাকা থেকে কমলার নিলাম শুরু হয়। পরে প্রবাসীদের মধ্যে দরদাম বাড়তে থাকলে একপর্যায়ে দাম ৫০ হাজার টাকায় পৌঁছায়। সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর দিয়ে এক হালি কমলা কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।

ক্রেতার ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, তার বাবা মূলত মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার উদ্দেশ্যেই এত বেশি দামে কমলা কিনেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটিকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

নিলামে কমলার পাশাপাশি আধা কেজি খেজুরও তোলা হয়। সেটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসার তহবিল সংগ্রহে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে। শুভাকাঙ্ক্ষীরা মূলত দানের মানসিকতা থেকেই এসব নিলামে অংশ নেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল টিফিনে ব্লেড পাওয়ার ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

1

বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ সঙ্গে থাকবে

2

ফিঙ্গারপ্রিন্টের রাবার ছাপ দিয়ে ভুয়া সিম নিবন্ধন, বাগেরহাটে

3

আর্জেন্টিনার সমর্থক হয়েও মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা

4

ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ

5

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

6

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

7

বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

8

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

9

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

10

ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের

11

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

12

যে কারণে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা

13

হাজার কোটি টাকার বেড়িবাঁধ, তবু কেন আতঙ্কে মনপুরার মানুষ?

14

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

15

সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প

16

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

17

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

18

মনপুরায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

19

৯৬ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

20