আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুশফিককেও কোচিংয়ে আনার পরিকল্পনা বিসিবির



চ্যানেল ভোলা: সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে তাকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবেও দায়িত্ব দিয়েছিল বিসিবি।

এবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও দেশের ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার গড়ার কাজে যুক্ত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মুশফিক আগ্রহ দেখালে তাকে কোচিংয়ে যুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবে বিসিবি।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। তবে শুধু এই পরিসংখ্যানের কারণে নয়, মুশফিকের অধ্যাবসায় ও ক্রিকেটের প্রতি নিবেদনের কারণে দেশের ক্রিকেটে আলাদাভাবে মূল্যায়ন করা হয় তাকে।

মুশফিকের এই নিবেদন ও দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতাকে দেশের ক্রিকেটের জন্য কাজে লাগাতে চায় বিসিবি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে ফাহিম বলেন, 'মাহমুদউল্লাহ, মুশফিক যারা এত বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলেছেন, তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।'

তিনি আরও বলেন, মুশফিক যদি কোচিংয়ে আগ্রহী হন কিংবা ক্রিকেট নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমরা তাকে বিসিবিতে নিয়ে আসতে চাই। এত দীর্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং আধুনিক ক্রিকেট সম্পর্কে তার যে জ্ঞান রয়েছে, তা দেশের ক্রিকেটের জন্য খুবই মূল্যবান। আমরা যদি তাকে যুক্ত করতে না পারি, সেটি আমাদেরই ব্যর্থতা হবে।

এদিকে স্থানীয় কোচদের মানোন্নয়নেও বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। ফাহিম জানান, দেশীয় কোচদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য তিন সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে থাকবেন মোহাম্মদ সালাহউদ্দিন, মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম।

বিসিবির বর্তমান এই সহ-সভাপতি বলেন, কোচিংয়ের জন্য কর্মশালার আয়োজন করা হবে, যেখানে কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) বাস্তবায়ন শেখানো হবে। এটি চালুর পর থেকেই তাদের নিয়মিত মূল্যায়নের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, জ্যেষ্ঠ কোচরা জেলা ও বিভাগীয় কোচদের তদারকি করবেন। পাশাপাশি বিসিবির অধীন সব কোচকে কেপিআইভিত্তিক মূল্যায়নের আওতায় আনা হবে। কোচদের বেতন কাঠামোতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ফাহিম।

তিনি বলেন, 'আমরা বেতন কাঠামো পুনর্বিন্যাসের পরিকল্পনা করছি। জেলা কোচদের বেতন অন্তত ৭০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনটি গ্রোড থাকবে। যোগ্যতার ভিত্তিতে কোচদের গ্রেড নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী বেতন দেওয়া হবে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'বর্তমান বেতন কাঠামো মোটেও যথেষ্ট নয়। দীঘদিন ধরে বেতন বৃদ্ধি ও মূল্যায়ন না হওয়ায় এটি স্থবির হয়ে আছে। তাই জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় সব পর্যায়ের কোচদের নতুন করে মূল্যায়ন করে গ্রেডিং করা হবে। কার যোগ্যতা কতটুকু, সেটি নির্ধারণ করবে কারিগরি কমিটি।'                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ ব্যাংকে যাবে ফ্যামিলি কার্ডের টাকা, বিতরণ কবে

1

মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

2

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

3

স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা

4

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস

5

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, দলীয় পদ থেকে প

6

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর

7

বিশ্বকাপ ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৪ লাখ টাকা

8

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

9

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

10

জাতীয়করণের পথে চরফ্যাশন-মনপুরার ৩ শিক্ষা প্রতিষ্ঠান

11

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

12

ভোলার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

জুতার মালা পড়িয়ে অপমান তজুমদ্দিনের আলোচিত সেই ঘটনায় চারজন আট

14

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

15

সার বিক্রি নিয়ে খুচরা বিক্রেতাদের জন্য নির্দেশনা

16

জুলাই শহীদদের স্মরণে চরফ্যাশনে বিশেষ দোয়া মাহফিল

17

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্

18

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

19

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

20