আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি

 

Brother IT Digital

কামরুল সিকদার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকায় আল আরাফাহ কিন্ডার গার্টেনে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের পেছনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ১০টি বৈদ্যুতিক ফ্যানসহ লাইব্রেরিতে থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।

রোববার রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, বিভিন্ন কক্ষের দরজা, অধ্যক্ষের কক্ষের আলমারি ও ড্রয়ার ভাঙা এবং মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

বিদ্যালয় পরিচালক আ গনি মিয়া সিকদারসহ সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কোমলমতি শিশুদের কোরআন শিক্ষা, বাংলা, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা প্রতিটি শ্রেণিকক্ষের ফ্যান খুলে নিয়ে গেছে। পাশাপাশি অধ্যক্ষের কক্ষ ও আলমারির ড্রয়ার ভেঙে বিভিন্ন মালামাল তছনছ করেছে।

অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, উপজেলা প্রশাসন ভবনের পেছনে গুরুত্বপূর্ণ একটি এলাকায় এ ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ফ্যান চুরি হয়ে যাওয়ায় গরমের মধ্যে শিশুদের পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষক ও অভিভাবকরা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কোমলমতি শিশুদের কথা বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিদ্যালয়টিতে কয়েকটি ফ্যান ও প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছে একদল শিক্ষার্থ

1

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

2

মৃত্যুর আগে ফেসবুক পোস্ট ‘আত্মমর্যাদায় আঘাত করলে-আমি নিঃশব্

3

গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে ৫০০ টাকা জরিমানা করল এআই ক্য

4

সেই সিফাতকে এবার কলেজ থেকে বহিষ্কারের উদ্যোগ

5

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানম

6

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

7

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

8

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

9

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

10

দেশের ৩ জেলায় ফের বন্যার আশঙ্কা

11

দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়

12

প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম

13

কষ্ট না দিয়ে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

14

জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান: গণপূর্ত প্

15

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

16

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ

17

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারে

18

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

19

দেশের সব মাদ্রাসাগুলোতে জরুরি নির্দেশনা

20