আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে জমিয়তের সম্মেলন

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ভোলায় বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে সংগঠনটির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বুধবার (৭ অক্টোবর) সকালে ভোলা আলিয়া মাদরাসার হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে ভোলার বিভিন্ন উপজেলা ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি মাওলানা আহমদ উল্লাহ আনছারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল খালেক, মাওলানা মোশাররফ হোসেন প মাওলানা আব্দুস সালামসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, ১৯৩৭ সাল থেকে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন মাদরাসা শিক্ষার অস্তিত্ব ও শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠাসহ বিভিন্ন অর্জন এই আন্দোলনের মাধ্যমে এসেছে। শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিও জমিয়াতুল মোদাররেছীনের আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি চলতি অক্টোবরের শেষে ঢাকায় অনুষ্ঠিতব্য বৃহৎ সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে অন্যান্য বক্তারা অনতিবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে প্রাক-প্রাথমিকের মতো ২৬ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণেরও জোর দাবি তোলেন তারা।

এছাড়াও যেকোনো অপপ্রচার ও বিভ্রান্তিতে কান না দিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমেদ মোমতাজীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রয়াত শিক্ষক-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

1

প্যাকেটজাত খাদ্যে লবণ-চিনি-ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখের দ

2

ইয়ামালের অদ্ভুত ফ্যাশনের রহস্য কী!

3

বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ

4

ছাত্রদলকে ইসরায়েলের সঙ্গে তুলনা করলেন সাদিক কায়েম

5

মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল

6

রাজধানীতে ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট জব্দ

7

লালমোহনে দলিল লেখকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

8

মিটার বা বিদ্যুৎ সংযোগ নেই অথচ এসেছে বিল, প্রকাশ্যে আসল রহস্

9

কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত

10

শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা

11

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

12

দুপুরের মধ্যে দেশের ছয় জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

13

শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান

14

স্থানীয় সরকার নির্বাচন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!

15

জুলাই থেকেই পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন যেভাবে পাবেন চাক

16

আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

17

যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তারা এখন বিএনপি সেজেছে

18

যুবদল নেতা নয়নের আয়ের উৎস কি, জানালেন নিজেই

19

ভোলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শশীভূষণ থানার ফিরোজ আহমেদ

20