আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

 

Brother IT Digital

চীনে দীর্ঘদিনের লিঙ্গবৈষম্য ও জনসংখ্যা সংকটের সুযোগ নিয়ে গড়ে ওঠা কিছু ঘটকালি সংস্থার প্রতারণায় সর্বস্ব হারাচ্ছেন পাত্র খোঁজা নিঃসঙ্গ পুরুষেরা। মঙ্গলবার (১১ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশেষ করে গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরকে কেন্দ্র করে দ্রুত বিয়ের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এই ‘ফ্ল্যাশ ম্যারেজ’ প্রতারণা এখন দেশজুড়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এক সন্তানের নীতি ও ছেলেসন্তানের প্রতি পক্ষপাতিত্বের কারণে চীনে বর্তমানে নারীর চেয়ে পুরুষের সংখ্যা প্রায় তিন কোটি বেশি। ফলে গ্রামীণ ও ছোট শহরের ৩০ পেরোনো পুরুষদের জন্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই সুযোগে গুইয়াং শহরের কিছু ঘটকালি এজেন্সি তিন দিনে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ পুরুষদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও পণ দাবি করে প্রতারণা চালিয়ে আসছে।

প্রতারণার শিকার ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং জানান, পূর্ণাঙ্গ ব্যাকগ্রাউন্ড চেকের আশ্বাস পেয়ে তিনি একটি সংস্থাকে চার থেকে পাঁচ লাখ ইউয়ান প্রদান করেন। বিয়ের কয়েক মাস পরেই জানা যায়, তার স্ত্রী তিন সন্তানের মা, একাধিকবার বিবাহিত, গুরুতর ঋণে জর্জরিত এবং যৌনব্যাধিতে আক্রান্ত। প্রতারণার বিষয়টি উন্মোচিত হওয়ার পর ঐ সংস্থা কার্যালয় বন্ধ করে গা ঢাকা দেয়।

আরেক ভুক্তভোগী ৫৯ বছর বয়সী শু রুলিন জানান, তিনি তার ছেলের জন্য প্রায় পাঁচ লাখ ইউয়ান খরচ করে বিয়ের সাত দিনের মাথায় জানতে পারেন কনে পালিয়ে গেছে। ঘটনার পর পুলিশ ঐ গৃহবধূ ও এজেন্সির মালিকদের গ্রেপ্তার করে। 

চীনের সরকারি তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ঘটকালি সংক্রান্ত অপরাধে ১ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সম্প্রতি পাঁচটি সরকারি সংস্থা যৌথভাবে দেশব্যাপী অভিযান শুরু করেছে।

নাসচিংয়ের আইনজীবী ফ্যান বিংহে জানান, বিবাহবিষয়ক আইনি জটিলতা ও প্রতারকদের কৌশলগত যুক্তির কারণে ভুক্তভোগীদের অর্থ ফেরত পাওয়া এবং অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। বহু নিঃসঙ্গ পুরুষ এখন সর্বস্ব হারিয়ে ন্যায়বিচারের আশায় শহরটিতে দিন কাটাচ্ছেন এবং সামাজিক মাধ্যমে অন্যদের সতর্ক করছেন।

সূত্র: বিবিসি


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী সাম

1

তথ্যমন্ত্রীকে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির অভিনন্দন

2

লালমোহনে পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

3

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্

4

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

5

১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্বপ্ন পূরণ অনুশ্রী ও নিরা

7

ঝিনাইদহে বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার, যুবক আটক

8

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

9

দুর্গাপূজায় স্কুল-কলেজে ৫ দিনের ছুটি, টানা ৭ দিন বন্ধ

10

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

11

ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

12

সময়মতো শিক্ষক বদলি করতে পারেনি চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্

13

কমেছে জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ক্রুড এখনো ১০০ ডলারের ওপরে

14

জনগণের টাকার এক পয়সাও অপচয় হতে দেওয়া হবে না: হুইপ অপু

15

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

16

মনপুরায় বাজুসের ২৩ সদস্যের নতুন কমিটি গঠন

17

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

18

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

19

২০ বছরেও সংস্কার হয়নি সড়ক, ক্ষুব্ধ মনপুরাবাসী

20