আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

 

Brother IT Digital

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বার্তা সম্বলিত ভিডিও সাময়িকভাবে ফেসবুকে ব্লক করার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মেটা। প্রযুক্তি প্রতিষ্ঠানটি ঘটনাটিকে একটি ‘কারিগরি ত্রুটি’ হিসেবে উল্লেখ করেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তা সংস্থা এএনআইর টুইট পোস্ট থেকে জানা যায়, ঘটনার পর বিতর্কিত ভিডিওটির স্থানে মেটার পক্ষ থেকে একটি নোটিশ দেখানো হয়েছিল, যেখানে লেখা ছিল- আইনি অনুরোধের কারণে ভারতে কনটেন্টটি স্থগিত রাখা হয়েছে।

পরবর্তীতে এক বিবৃতিতে মেটার এক মুখপাত্র বলেন, ‘ভুলবশত ভিডিওটি সরিয়ে নেয়া হয়েছিল এবং ইতোমধ্যেই তা পুনর্স্থাপন (রিস্টোর) করা হয়েছে।’



তবে মেটা ক্ষমা চাইলেও বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও প্রযুক্তি মন্ত্রণালয় ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ ও ব্যাখ্যা তলব করেছে। বার্তা সংস্থা আইএএনএস সূত্রে জানা গেছে, মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের ইতোমধ্যে তলব করেছে মন্ত্রণালয়।

গত ২৩ জুলাই আপলোড করা ওই ভিডিওতে প্রশ্নফাঁস রোধে ‘জেন জি’ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদীর একটি বার্তা ছিল। ভিডিওতে তিনি নিশ্চিত করেন যে, প্রশ্নফাঁস বন্ধে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন পাসের প্রস্তাব দ্রুতই মন্ত্রিসভায় পেশ করা হবে। প্রায় ২২ লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ সুরক্ষার বিষয়ে তিনি আশ্বস্ত করেন।
মঙ্গলবার ভোরে হঠাৎ করেই লাখ লাখ ভিউ হওয়া এই ভিডিওটি সাময়িকভাবে ব্লক করে দেয়া হয়েছিল, যা নিয়ে পরবর্তীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

1

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

2

জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

3

উত্তাল সমুদ্র, মাছ শিকারে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

4

এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম

5

বিকল ৪ টিউবওয়েল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ

6

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

7

স্বামী হিসেবে সাংবাদিকরা কেমন?

8

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির লা'শ উদ্ধার

9

কার্যকর হলো নবম পে স্কেল, কবে মিলবে বর্ধিত বেতন?

10

গাজায় প্রথম দিন বিদ্যালয়ে গিয়েই নিহত ৮ বছরের কন্যাশিশু ওয়াফা

11

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না

12

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনা

13

ভোলায় হঠাৎ বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচ ২০০ টাকা

14

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

15

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

16

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

17

চ্যানেল ভোলার প্রযুক্তিগত সহযোগী হিসেবে যুক্ত হলো ব্রাদার আই

18

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

19

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ

20